,

কানাডায় প্রবেশকালে যুক্তরাষ্ট্রের ১৮৬০ শরণার্থী আটক

news-image

নিউ ইয়র্ক প্রতিনিধি : ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হবার শরণার্থী বিরোধী নীতির ফলে যুক্তরাষ্ট্রের অভিবাসীরা ছুটছে কানাডার দিকে। গত ছয় বছরের তুলনায় সর্বোচ্চ শরণার্থীর আশ্রয় নিয়েছে কানাডায় । অবৈধভাবে কানাডায় প্রবেশ করায় সময় গত মার্চে ৮৮৭ জন শরণার্থীকে যুক্তরাষ্ট্র-কানাডার সীমান্ত থেকে আটক করা হয়েছে। যার পরিমাণ গত জানুয়ারি মাসের তুলনায় তিনগুণ বেড়েছে বলে কানাডার কর্তৃপক্ষ জানিয়েছে।

তবে সবমিলিয়ে এ পর্যন্ত ১৮৬০ জনকে আটক করে আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে এবং তাদেরকে আটক করা হয়েছে মার্কিন সীমানা পেরিয়ে যখন তারা অবৈধভাবে কানাডাতে প্রবেশ করছিল এবং তবে এ বিষয়ে কানাডার পরিসংখ্যান বিশেষজ্ঞরা ধারণা করছেন শুষ্ক মৌসুমে শরণার্থীর পরিমাণ আরও বাড়তে পারে।

এর আগে এত সংখ্যক উদ্বাস্তু এবং শরণার্থীর চাপ ছিল না তবে গত ছয় বছরের তুলনায় মার্চে অতীতের সকল রেকর্ড পার করেছে বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেন এবং শরণার্থীর ভিড় জমানোর কারণ হিসেবে জানা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের শরণার্থী বিরোধী প্রচারণার ফলেই এই চাপ । কানাডার নিরাপত্তা বিষয়ক মন্ত্রী রালফ গোদেলি গত বুধবার তার কার্যালয়ে বলেন, অধিকাংশ অভিবাসীরাই যুক্তরাষ্ট্রের অনিয়মিত ছিল এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা প্রার্থী ছিল।
প্রসঙ্গত, আশ্রয়প্রার্থী শরনার্থীদেরকে মধ্যে তিন চতুর্থাংশের মতো আটক করার পর তাদেরকে কুইবেকের আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। এছাড়াও বেশকিছু শরনার্থীদেরকে চ্যাম্পলিন ও হ্যমিংফোর্ডে রাখা হয়েছে । উল্লেখ্য, কানাডার পুলিশ গত শুক্রবার রাতে ৯ জন আফ্রিকান নাগরিককে আটক করে যারা যুক্তরাষ্ট্রের ড্রাইভিং করত বলে জানা যায়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের