,

অভিষেক-ঐশ্বরিয়ার এক দশক

news-image

বিনোদন ডেস্ক : পছন্দের মানুষটিকে সারা জীবনের সঙ্গী হওয়ার প্রস্তাব দিতে কার না হাঁটু কাঁপে? শত হোক কাছের মানুষ। আর কনকনে ঠাণ্ডার মধ্যে হাঁটু তো আরও বেশি কাঁপার কথা। কিন্তু এরইমধ্যেই সাহস সঞ্চয় করে ফেললেন অভিষেক বচ্চন। লাখো তরুণের হৃদয় কাঁপানো বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইকে বিয়ের প্রস্তুবটা দিয়েই ফেললেন। ভয় তো একটু ছিলই। যদি ‘না’ শুনতে হয়!

কিন্তু না, অপ্রত্যাশিত কিছু শুনতে হয়নি। ‘ইয়েস’- তিন অক্ষরের প্রত্যাশিত শব্দটিই কনকনে ঠাণ্ডার মধ্যেও মনে বসন্তের বাতাস বুলিয়ে দিল। এরপরের কাহিনী সবার জানা। ঘরোয়া হলেও বেশ জাঁকজমকপূর্ণ আয়োজনে ২০০৭ সালের ২০ এপ্রিল গাঁটছড়া বাঁধেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই।

কিন্তু এতে অনেক নিন্দুকই ভ্র কুঁচকেছেন। স্বামীর চেয়ে যোগ্যতায় স্ত্রী-ই এগিয়ে। এই বিয়ে টিকবে না। কিন্তু এ নিয়ে কখনই মাথা ঘামানটি অভিষেক-ঐশ্বরিয়া। আর অভিষেক সবসময়ই বলেছেন, কাছে থেকে স্ত্রীকে সমর্থন করাতেই দায়িত্বশীলতার পরিচয়। এর মধ্যে স্ত্রীর অধঃস্তন হয়ে থাকার কোনো ব্যাপার নেই।

গতকাল বৃহস্পতিবার ছিল অভিষেক-ঐশ্বরিয়ার ১০তম বিবাহবার্ষিকী। বিয়ের পর পুরোটা সময় জুড়েই তাদের সম্পর্ক ভাঙার গুঞ্জন ছড়িয়েছে। কিন্তু এসবকে পাত্তা না দিয়ে তারা এখনো বলিউডের সুখী দম্পতির তকমা ধরে রেখেছেন।

সদ্য প্রয়াত হয়েছেন ঐশ্বরিয়ার বাবা কৃষ্ণরাজ রাই। ফলে বিয়ের এক দশক পূর্তিতে কোনো লোক দেখানো উদযাপন অভিষেক-ঐশ্বরিয়া করেননি। গতকাল বৃহস্পতিবার মুম্বাইয়ের সিদ্দিবিনায়ক মন্দির প্রাঙ্গণে দেখা গেছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইকে। সঙ্গে ছিল তাদের একমাত্র সন্তান আরাধ্যা।

বিয়ের এক দশক পূর্তিতে সোশ্যাল মিডিয়ায় অভিষেক-ঐশ্বরিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকারা। সামাজিক যোগাযোগের এখনো অনুপস্থিত ঐশ্বরিয়া। শুভকামনা জানানোর জন্য টুইটারে অভিষেক সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। ১০ বছর যে হয়ে গেছে- জুনিয়র বচ্চনের যেন বিশ্বাসই হচ্ছে না। টুইটারে লিখেছেন, ‘১০ বছর হয়ে গেছে!’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর