,

নান্দাইলে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

news-image

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকালে উপজেলার কানুরামপুর এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন অটোরিকশাচালক শাতিল মিয়া ও শাকিব মিয়া। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই। তাঁদের বাড়ি উপজেলার রাজগাতী ইউনিয়নের দাশপাড়া গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় হাঁসের বাচ্চা বিক্রি করে বাড়ি ফিরছিলেন শাতিল ও শাকিব। অন্যদিকে, মায়ের দোয়া পরিবহন নামের বাসটি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা থেকে ঢাকা যাচ্ছিল। পথে বাস ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হন।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওহিদুজ্জামান বলেন, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। বাসচালক পালিয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের