বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্জন দ্বীপে শ্রদ্ধার সান্নিধ্য চান ভুবি!

news-image

বিনোদন ডেস্ক : এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন ভুবনেশ্বর কুমার। এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি এ ডানহাতি পেসার। জাতীয় দলের হয়েও একজন নির্ভরযোগ্য পেসার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন ভুবনেশ্বর।

শান্তশিষ্ট হিসেবেই জাতীয় দলে পরিচিত। অথচ, তার মনেই রয়েছে দুষ্টু-মিষ্টি ইচ্ছা। জানালেন, নির্জন দ্বীপে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সান্নিধ্য চান।

সম্প্রতি ক্রীড়া চ্যানেল স্টার স্পোর্টসের তরফ থেকে এক প্রশ্নোত্তর পর্বে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, একটি নির্জন দ্বীপে যদি তিনজনকে নিয়ে যেতে হয়, তাহলে তিনি কাদের সঙ্গে নেবেন?

সেই প্রশ্নের উত্তরেই ভুবি যা জানালেন, তাতে সবার চক্ষু ছানাবড়া। প্রথমেই তিনি নাম করলেন শ্রদ্ধার। দ্বিতীয় ও তৃতীয় ব্যক্তি হিসেবে মহেন্দ্র সিং ধোনি এবং রবি শাস্ত্রীর কথা বলেন এই পেসার।

ভুবি জানান, তার ক্যারিয়ার গড়তে ধোনি ও শাস্ত্রী গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ভুবি জাতীয় দলে খেলার সময় শাস্ত্রী তার কোচ ছিলেন। তিনি বরাবর ভুবনেশ্বরের দক্ষতায় আস্থা রেখেছেন। পাশাপাশি, ভুবনেশ্বরের আন্তর্জাতিক ক্যারিয়ারের বেশির ভাগ সময়েই অধিনায়ক ছিলেন ধোনি। ধোনি তাকে প্রত্যহ আত্মবিশ্বাস জুগিয়ে গেছেন, আন্তর্জাতিক মঞ্চে ভালো পারফর্ম করার জন্য। তাই ধোনিকে সবসময়ই স্পেশাল মনে করেন তিনি।

আইপিএলের গত মৌসুমেও বল হাতে সফল ছিলেন ভুবি। এবারও হায়দরাবাদের জার্সিতে ১৫টি উইকেট দখল করে পার্পল ক্যাপ দখলের দৌড়ে প্রথম স্থানেই রয়েছেন তিনি। তার দলও রয়েছে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে।

যাই হোক, শ্রদ্ধার প্রতি ‘গোপন’ প্রেমেই কি এই সাফল্য? কে জানে!

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু