,

প্রেমে রাজি না হওয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, ভিডিও ধারণ

news-image

নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়ায় ৭ম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রী (১৪) ধর্ষণের শিকার হয়েছে। এসময় ধর্ষকের সহযোগীরা সেই দৃশ্য মোবাইলে ধারণ করেছে বলে জানা গেছে। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেছেন।

তবে পুলিশ ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি। এদিকে বৃহস্পতিবার দুপুরে নড়াইল সদর হাসপাতালে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের নুরুজ্জামান মল্লিকের ছেলে মুজাহিদ মল্লিক (১৭) ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব ও কুপ্রস্তাব দিয়ে আসছিল।

তবে সে মুজাহিদের প্রস্তাবে সাড়া দেয়নি। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৬ এপ্রিল দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে একা পেয়ে মুজাহিদ ও তার সহযোগী জিসান, সজিব, চঞ্চল ও রোমান জোর করে ধরে নিয়ে চান মিয়া শরিফের বাগানে নিয়ে যায়। পরে মুজাহিদ তাকে ধর্ষণ করে। এসময় মোজাহিদের সহযোগী চার বন্ধু ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে।

ঘটনাটি প্রকাশ করলে ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেয়া হবে বলে মুজাহিদ ওই ছাত্রীকে হুমকি দেয়। ওই ছাত্রী বিষয়টি তার অভিভাবককে জানালে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

এদিকে ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য মল্লিকপুর ইউপি মেম্বর আ. হাইয়ের নেতৃত্বে দু’জন কথিত সাংবাদিকের সহযোগিতায় একটি মহল গত ১৮ এপ্রিল রাতে শালিস বৈঠকের আয়োজন করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শালিস বৈঠক পণ্ড করে দেয়। এ ঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে বুধবার রাতে পাঁচজনকে আসামি করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের