,

ধর্মনিরপেক্ষ জোট চাই : নবীনকে মমতা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সফরের শেষদিনে ওড়িশ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে তাঁর বাসভবনে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৈঠকশেষে মমতা জানান, কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। আর নবীন জানালেন, মমতার সঙ্গে হয়েছে সৌজন্য সাক্ষাৎ। তবে রাজনৈতিক মহল মনে করছে ওড়িশ্যা সফরে গিয়ে আঞ্চলিক দলগুলোকে এক সঙ্গে আনার তদবির শুরু করে দিলেন মমতা। বৈঠকের পরেই মমতার বক্তব্যে ফুটে উঠেছে কেন্দ্রের প্রতি ক্ষোভ। তাঁর কথায়, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আরও মজবুত করতে হবে। এর জন্য তাঁর নিদান, আঞ্চলিক দলগুলোকে একজোট হয়ে বিজেপিকে রুখতে হবে। ধর্মনিরপেক্ষ শক্তিগুলোকে একজোট করতে হবে। ধর্মের নামে বিভাজন করে ভোটের ফায়দা তোলার অপচেষ্টা রোখা দরকার বলে মনে করেন মমতা। নবীন পট্টনায়কের সঙ্গে তাঁর দীর্ঘদিনের পরিচয়ের কথাও মনে করিয়ে দেন মমতা।

উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে জয়ের পরে এবার বিজেপির লক্ষ্য বাংলা এবং ওড়িশ্যা। সদ্য ভুবনেশ্বরে শেষ হয়েছে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক। সেখানে বাংলা এবং ওড়িশা জয়ের প্রস্তাব পাস হয়েছে। ওড়িশার পঞ্চায়েত নির্বাচনে বিপুল জয় পেয়েছে বিজেপি। কংগ্রেসকে হঠিয়ে দ্বিতীয় স্থানে মোদির দল। দক্ষিণ কাঁথির উপ-নির্বাচনেও বামেদের অনেক পেছনে ফেলে দ্বিতীয় স্থানে বিজেপি। এবার তাদের লক্ষ প্রথম হওয়া। এই অবস্থায় আঞ্চলিক দলগুলোকে একজোট করে বিজেপিকে রোখার কাজ শুরু করলেন মুখ্যমন্ত্রী। সূত্র: আজকাল

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে