সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাশরাফির কাছে এটাই সেরা দল

news-image

আজকেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রি-দেশীয় সিরিজেরও দল ঘোষণা করেছে বিসিবি। যেই দলকে নিজের চোখে সেরা হিসেবেই মানছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দল নিয়ে তার মন্তব্য, ‘আমার মনে হয় সবাই ভেবে-চিন্তেই দল করেছে। সম্প্রতি যারা খেলেছে, তারাই রয়েছে। নাসিরও ঢুকেছে। সবার জন্যই এটা খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, সম্ভাব্য সেরা দলই হয়েছে।’

দল ঘোষণা হলেও বাকি কাজ কিন্তু করতে হবে ডাক পাওয়াদেরই। ২২ গজে নৈপুণ্য দেখিয়ে প্রমাণ করতে হবে নিজেদের। বিষয়টা এভাবেই দেখেন মাশরাফি, ‘দলতো ঘোষণা হয়ে গেছে। এখন বাকি কাজ আমাদের। সেখানে গিয়ে আমাদের ভালো খেলতে হবে।’

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই সাসেক্সের সঙ্গে প্রস্তুতি এবং আয়ারল্যান্ডে ত্রি-দেশীয় সিরিজ খেলবে টাইগাররা। সেই সফর চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতোটা প্রভাব ফেলবে জানতে চাইলে মাশরাফি বলেন, ‘আয়ারল্যান্ডে এখন ঠাণ্ডা আর ইংল্যান্ডে গ্রীষ্মকাল। উইকেট একটু অন্যরকমই হতে পারে। অনেক দিন পর ওই ধরনের কন্ডিশনে খেলবো। আমার মনে হয় প্রস্তুতিতে সাসেক্সের ক্যাম্প এবং আয়ারল্যান্ড সফর কাজে লাগবে। ওই কন্ডিশনে আমরা কতোটা-কেমন খেলতে পারি, সেটার ওপর অনেক কিছুই পরে নির্ভর করছে।’

বৃহস্পতিবার প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ১০ ওভার বল করেছেন মাশরাফি। আসন্ন সফর নিয়ে বিশেষ কোনও ভাবনা রয়েছে কিনা এমনটি জানতে চাইলে সদ্য টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানো এই অধিনায়ক বলেন, ‘আসলে এই সময়ে এসে বোলিং নিয়ে বিশেষ কিছু করার সুযোগ নেই। শুধু ধারাবাহিকতা ধরে রেখে ঠিক জায়গায় বোলিং করে যেতে চেয়েছি।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা