,

জাকির নায়েকের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পিস টিভির প্রতিষ্ঠাতা ভারতের নাগরিক জাকির নায়েকের বিরুদ্ধে আরেকটি জামিন অযোগ্য পরোয়ানা জারি হয়েছে।

সন্ত্রাসী মামলায় জড়িত থাকার অভিযোগে দেশটির জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) বিশেষ আদালত আজ বৃহস্পতিবার এই পরোয়ানা জারি করেন। বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধ আইনে গত বছর জাকির নায়েকের বিরুদ্ধে একটি মামলা করে এনআইএ।

সংস্থাটি আদালতকে জানায়, তিনটি সমন জারি করার পরও জাকির নায়েক আদালতে উপস্থিত হননি এবং তাঁকে ভারতে ফেরত আনার জন্য ইন্টারপোলের সহযোগিতা প্রয়োজন।

আদালতের বিশেষ বিচারক ভি ভি পাতিল জাকির নায়েকের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেন।

কয়েক দিন আগে অর্থ পাচারের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দায়ের করা একটি মামলায় দেশটির আরেকটি আদালত জাকির নায়েকের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী আদালতকে জানান, জাকির নায়েক সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের