,

বাড়ি থেকে তাড়িয়ে দেয়া সেই দম্পতির দায়িত্ব নিলেন বঙ্গবীর

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ভরণ-পোষণের প্রতিশ্রুতি দিয়ে বাবা-মায়ের কাছ থেকে সম্পত্তি লিখে নেয়ার পর বাড়ি থেকে তাড়িয়ে দেয়া পাচু সরদার (৭৫) ও তার স্ত্রী জহুরা বেগমের (৬৫) পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের চেয়ারম্যান বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ফরিদপুরে হৈচৈ পড়ে যায়। এরপর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে অনেকে ফোন করে ওই বৃদ্ধ দম্পতির দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেন।

বৃহস্পতিবার বঙ্গবীর কাদের সিদ্দিকী তার দলের নেতাদের নিয়ে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ব্যাসদী গ্রামে যান। কাদের সিদ্দিকীকে কাছে পেয়ে বৃদ্ধ দম্পতি পাচু সরদার ও জহুরা বেগম আবেগাপ্লুত হয়ে পড়েন। একপর্যায়ে তারা তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।

এ সময় কাদের সিদ্দিকী তাদের সান্ত্বনা দিয়ে বলেন, আজ থেকে আপনাদের সব দায়িত্ব আমি নিলাম। যতদিন বেঁচে থাকব, ততদিন আপনাদের দায়িত্ব আমার।

পাচু সরদার ও জহুরা বেগমকে অভয় দিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, এখন থেকে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আমি আপনাদের জন্য সব করব। কাদের সিদ্দিকী জহরা বেগমের হাতে নগদ ১০ হাজার টাকা, শাড়ি, লুঙ্গি, গামছা, পাঞ্জাবি, মিষ্টি তুলে দেন।

সেই সঙ্গে তিনি ঘোষণা করেন, আমি যতদিন বেঁচে থাকব, ততদিন প্রতি মাসে আপনাদের তিন হাজার টাকা করে দিয়ে যাব। তার এমন ঘোষণায় জহুরা বেগম ও পাচু সরদার কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপস্থিত সাংবাদিকদের কাদের সিদ্দিকী বলেন, বর্তমান সমাজে এ রকম ঘটনা অহরহ ঘটেই চলছে। কোনোটি মিডিয়ায় আসছে, কোনোটি আসছে না। এমন ঘটনার প্রতিবাদ কিংবা বিচার হলে বাবা-মাকে আর অবহেলা করার সুযোগ কোনো সন্তান পাবে না।

কাদের সিদ্দিকীর সঙ্গে তার দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক ও যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভরণ-পোষণের প্রতিশ্রুতি দিয়ে মা-বাবার কাছ থেকে সম্পত্তি লিখে নেয়ার পর তাদের বাড়ি থেকে বের করে দেয়া এবং ভরণ-পোষণ না দেয়ার অভিযোগ এনে ছেলে সেলিম সিকদার মধুর বিরুদ্ধে মামলা করেন তার মা জহুরা বেগম। গত ১৭ এপ্রিল ফরিদপুরের ৪নং আমলি আদালতে এ মামলাটি করা হয়।

অভিযোগ আমলে নিয়ে আদালতের বিচারক মো. সুমন হোসেন আগামী ২৩ মে ছেলে সেলিম সিকদার মধুকে (৩৫) আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন। বর্তমানে পাচু সরদার ও জহুরা বেগম তার মেয়ের বাড়িতে থাকছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে