,

পরিণীতির গানের গুরু বোন প্রিয়াঙ্কা

news-image

বিনোদন ডেস্ক : নতুন পরিচয়ে আসছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। তাঁর নতুন সিনেমা ‘মেরি প্যায়ারি বিন্দু’তে একটা গান গাইলেন তিনি। আর গান গাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গা থেকে পাচ্ছেন প্রশংসা। সকলে জানতে চাইছেন কার কাছ থেকে শিখলেন পরিণীতি এত সুন্দর গান?

গান শেখার পুরো ক্রেডিটটাই পরিণীতি দিচ্ছেন তাঁর বাবা এবং দিদি প্রিয়াঙ্কাকে। পরিণীতির টিনেজ বয়সে প্রিয়াঙ্কা তাঁকে ইংরেজি গান শেখাতেন।

এক গাল হাসি নিয়ে পরিণীতি বললেন, ‘ও তো পড়াশোনার জন্য আমেরিকা চলে গিয়েছিল। আর ১৬ বছর বয়সে যখন আমেরিকা থেকে ফিরল, সবাই ওর কাছ থেকে ওই রকম আমেরিকান উচ্চারণ শুনতে চাইত। প্রিয়াঙ্কা তখন আমাদের ইংরেজি গান শোনাত আর শেখাত। আমার গান শুনে প্রথম ওই আমাকে মেসেজ করেছিল।’

তবে আসল ক্রেডিটটা পরিণীতি দিচ্ছেন তাঁর বাবাকে। এখনও মাঝেমধ্যে হারমোনিয়াম নিয়ে রেওয়াজ করতে বসেন পরিণীতির বাবা। ‘একবার তো আমাকে আর দাদাকে এক সঙ্গে গান গাইতে শুনে বাবা কেঁদেই ফেলেছিলেন। আমি চেয়েছিলাম বাবাকে একটা গান গেয়ে উপহার দিতে’ বললেন পরিণীতি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের