,

দক্ষিণ কোরীয় নাগরিক হত্যায় বাংলাদেশির যাবজ্জীবন

news-image

নিউজ ডেস্ক : দক্ষিণ কোরীয় নাগরিক রো জং সিন হত্যা মামলায় মানিক সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৪ এর বিচারক আব্দুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন। সেই সঙ্গে বিচারক আসামিকে ১০ হাজার টাকার অর্থদণ্ড এবং তা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ প্রদান করেন।

রায় শেষে আসামিদের সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মামলায় রাষ্ট্রপক্ষে মাহফুজুর রহমান লিখন ও আসামি পক্ষে হাসানুজ্জামান সেলিম উপস্থিত ছিলেন।

বিচারক আব্দুর রহমান সরদার রায়ের পর্যালোচনায় উল্লেখ করেন, রাষ্ট্রপক্ষে সাক্ষ্যসমূহের পর্যালোচনা, উভয় পক্ষর বিজ্ঞ কৌঁসুলির বক্তব্য শ্রবণ, আসামি মানিক সরকারের ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি পরীক্ষাসহ ঘটনার পারিপার্শ্বিকতা বিচার বিশ্লেষণ করলে দেখা যায়, ঘটনার সময় ও তারিখে আসামি মানিক সরকার পূর্বশত্রুতার জের ধরে এবং পূর্বপরিকল্পনা মোতাবেন ভিকটিমের বাসায় প্রবেশ করে তাকে ধারালো ছুরি দিয়ে রক্তাক্ত জখম করে এবং সে কারণেই ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধির ৩০২ ধারার অভিযোগ সুনির্দিষ্ট ও সন্দেহাতীত ভাবে প্রমাণ হয়েছে। ঘটনার সময় পূর্বপরিকল্পনা মোতাবেক ভেজিটেবল কাটার ছুরি দিয়ে ভিকটিমের গলায় ছুরিকাঘাত করে মারাত্মকভাবে জখম করে আসামি এবং ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় কোরিয়ায় মৃত্যুবরণ করেন। তাই উক্ত ধারায় আসামিকে শাস্তি প্রদান করা হলো।

মামলার বাদী পার জং সিন দক্ষিণ কোরিয়ার নাগরিক। তিনি বাংলাদেশের গুলশানস্থ আরিয়ান কোরিয়ান রেস্টুরেন্টের মালিক। গত ২০১১ সালের ৯ নভেম্বর সকাল ৭টার সময় তার স্ত্রী রো জং সিন একজন বাংলাদেশি লোক দ্বারা আক্রান্ত হয়ে গুরুতর জখম হন। আক্রমণকারীর নাম মানিক সরকার। ছুরিকাঘাত করে হত্যা করার উদ্দেশ্যেই সে আক্রমণ করে। এ ঘটনায় আসামির বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন পার জং সিন।

পরবর্তীতে দক্ষিণ কোরিয়া চিকিৎসার জন্য প্রেরণ করা হলে সেখানে মারা যান রো জং সিন। অন্যদিকে গুলশান থানার মামলায় আসামিকে গ্রেপ্তারের পরে সিএমএম আদালতে হাজির করা হয়। সেখানে এই অপরাধ করার কথা জানিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মানিক সরকার।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে