,

শনিবার ১২ ঘণ্টা বন্ধ থাকবে সুপ্রিমকোর্টের ওয়েবসাইট

news-image

সুপ্রিমকোর্টের ওয়েবসাইট শনিবার সকাল ৯টা থেকে রাত ৯ বন্ধ পর্যন্ত বন্ধ থাকবে। সুপ্রিমকোর্টের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ কাজের জন্য সুপ্রিমকোর্টের ওয়েবসাইট ও অন্যান্য অনলাইন সেবা আগামী ২২ এপ্রিল শনিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে।

এ বিজ্ঞপ্তি সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে আজ বৃহস্পতিবার প্রকাশ করা হয়।

সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম বলেন, ‘সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কার্যতালিকা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে প্রদর্শন করা হচ্ছে। উচ্চ আদালতে মামলা নিস্পত্তি সংক্রান্ত তথ্য ও নিউজ এখন সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে অনলাইনে দেয়া হচ্ছে।’

তিনি জানান, সুপ্রিমকোর্টের ইতিহাস, বিভিন্ন তথ্য, সংবিধান, রুলস, কোর্ট ক্যালেন্ডার, বিভিন্ন আইন ও নজিরসহ সর্বোচ্চ আদালতে টেন্ডার, রিক্রুটমেন্ট, গেজেট, সার্কুলার, নোটিশ, রায় ও আদেশ ইত্যাদি বিষয় এখন ওয়েবসাইটে সরবরাহ করা হচ্ছে। মামলার শুনানির তথ্য সঙ্গে সঙ্গেই ওয়েবসাইটে দেয়া হয়। -বাসস

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা