,

প্রযোজক হয়ে বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা!

news-image

বিনোদন ডেস্ক : সঞ্জয় লীলা বানসালির বাজিরাও মাস্তানি সিনেমাতে রণবীর সিংয়ের সঙ্গে সর্বশেষ দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়াকে। এরপরই তিনি ব্যস্ত হয়ে পড়েন মার্কিন টিভি সিরিজ কোয়ান্টিকোর শুটিংয়ে। মাঝখানে মুক্তি পেয়েছে তার হলিউড ছবি বেওয়াচের ট্রেইলার। ডোয়াইন জনসনের (রক) সঙ্গে অভিনীত ছবিটি খুব শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে।

অনেকদিন ধরেই বলিউডে নেই সাবেক এই বিশ্বসুন্দরী। আবার বলিউডের ছবিতে কবে দেখা যাবে সেটাও নিশ্চিত নয়। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, খুব শিগগিরই বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর সঙ্গে কাজ করতে যাচ্ছেন এ অভিনেত্রী। নাম না ঠিক হওয়া এই ছবির মাধ্যমেই বলিউডে ফিরবেন প্রিয়াঙ্কা।

পিঙ্ক-এর সাফল্যের পর ফের নারীকেন্দ্রিক ছবি তৈরি করতে চলেছেন অনিরুদ্ধ। ভারতীয় সংবাদমাধ্যম মুম্বাই মিরর জানায়, এই ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনার সম্ভাবনাও রয়েছে প্রিয়াঙ্কার।

গত বছর পিংক ছবি পরিচালনার মাধ্যমেই বলিউডে আত্মপ্রকাশ ঘটে অনিরুদ্ধর। দর্শক থেকে শুরু করে সমালোচকরা সবাই তার প্রশংসা করেছেন। এছাড়া পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। এবার দেখা যাক প্রিয়াঙ্কার সঙ্গে মিলে দর্শকদের কি উপহার দেন তিনি। ইন্ডিয়া টুডে

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর