,

সুন্দলপুরের ২নং কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু

news-image

বিশেষ প্রতিনিধি : নোয়াখালীর সুন্দলপুর গ্যাসক্ষেত্রের ২নং কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় কূপটি থেকে গ্যাস উত্তোলন শুরু হয় বলে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নওশাদ ইসলাম জানিয়েছেন। এটির পরিচালনায় রয়েছে বাপেক্স।

এমডি নওশাদ ইসলাম বলেন, মোট ৩২০০ মিটার গভীর কূপটি খনন করে কয়েকটি স্তরে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এর মধ্য ১৪০০ মিটার গভীরতার স্তরটি সবচেয়ে বড় ও সমৃদ্ধ। এখন সে স্তর থেকেই গ্যাস প্রবাহিত হচ্ছে। এই কূপটি থেকে প্রতিদিন ১ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে বলে তিনি পূর্বাভাস দেন। তবে গ্যাসক্ষেত্রটির আকার কত বড় এবং সেখান থেকে কত দিন পর্যন্ত গ্যাস তোলা যাবে সে বিষয়ে নিশ্চিত হতে আরও কয়েক দিন সময় লাগবে। এই গ্যাসক্ষেত্রের একটি কূপ খনন করে আগে গ্যাস তোলা হয়েছ। সেটি এখন বন্ধ আছে। ওই ক্ষেত্রটির অন্য স্থানে দ্বিতীয় কূপ খনন করা হয়েছে।

সুন্দলপুর গ্যাসক্ষেত্রের কৌশলগত গুরুত্ব হচ্ছে এই ক্ষেত্রের গ্যাস চট্টগ্রাম অঞ্চলে সরবরাহ করা সম্ভব। ওই অঞ্চলেই এখন গ্যাসের অভাব সবচেয়ে বেশি। প্র/আ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা