,

‘আমাদের অধিনায়কইতো পেস অলরাউন্ডার’

news-image

স্পোর্টস ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বুধবার দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। আর কন্ডিশনের কথা বিবেচনা করে সে দলে চারজন পেস অলরাউন্ডারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই স্বাভাবিকভাবে কন্ডিশনের কথা মাথায় রেখে বাংলাদেশ দলেও পেস অলরাউন্ডারের প্রাধান্য থাকবে। সে বিবেচনায় অনেকেই ভেবেছিলেন দলে হয়তো থাকবেন সাইফউদ্দিন। তাকে দলে না রাখায় কে এ অভাব পূরণ করবেন। তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, আমাদের অধিনায়ক মাশরাফিইতো পেস অলরাউন্ডার।

‘বর্তমানেতো আমাদের অধিনায়কই পেস অলরাউন্ডার। তবে আমরা আরেকজনকে মাত্র শুরু করেছি পেস অলরাউন্ডার হিসেবে, সাইফউদ্দিন। ওকে আমরা ইতোমধ্যেই টি-টোয়েন্টিতে অন্তর্ভুক্ত করেছি। এখন ওকে আরও উন্নতি করতে হবে। আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করতে একটু সময় লাগে। ওর যথেষ্ট যোগ্যতা আছে, ওকে ওইভাবেই তৈরি করা হবে। আগামীতে ওকে নিয়ে ভাবা হবে।’

এক দশকের বেশি সময় পর আবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে বাংলাদেশ। তাই এ আসর নিয়ে চলছে একটু বাড়তি উম্মাদনা। সবার প্রত্যাশা দারুণ কিছু ফলফল করবে টাইগাররা। তাই কন্ডিশন বিবেচনায় মাশরাফিকে দায়িত্ব নিতে হচ্ছে পেস অলরাউন্ডারের। আর সে সামর্থ্য আছে টাইগার অধিনায়কের।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা