,

ইবির সেই অস্ত্রধারীই এখন ঢাবির সহকারী অধ্যাপক

news-image

নিউজ ডেস্ক : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিতে গিয়ে সংবাদের শিরোনাম হওয়া সেই শিক্ষককে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেয়া হয়েছে। প্রভাষক পদ থেকে সম্প্রতি তাকে পদোন্নতি দিয়ে সহকারী অধ্যাপক করা হয়েছে।

বিষয়টি নজরে আনলে এ নিয়ে ক্যাম্পাসে সমালোচনার ঝড় ওঠে। প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একজন সমালোচিত ও বিতর্কিত ব্যক্তিকে শিক্ষক নিয়োগ দেয়ায় ক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা। এ ক্ষেত্রে কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

অস্ত্রধারী ওই ব্যক্তি হলেন মো. মতিয়ার রহমান। তিনি একসময় ইবির পরিসংখ্যান বিভাগের শিক্ষক ছিলেন। পরে নিয়োগ পান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। জগন্নাথের প্রভাষক থাকাবস্থায় তিনি সাবেক কর্মস্থল ইবিতে গিয়ে অস্ত্রের প্রশিক্ষণ নেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৬ সালের ১৭ জুলাই মতিয়ার ঢাবিতে প্রভাষক পদে নিয়োগ পান। সম্প্রতি তাকে পদোন্নতি দিয়ে সহকারী অধ্যাপক করা হয়েছে বলে যুগান্তরকে নিশ্চিত করেছেন বিভাগের প্রশাসনিক কর্মকর্তা শেখ জামিরুল ইসলাম।

২০১৪ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংলগ্ন নির্জন স্থান মফিজ লেকে অস্ত্রের প্রশিক্ষণ নেন মতিয়ার রহমান এবং ইবির গণিত বিভাগের সাবেক শিক্ষক ও বর্তমান বিসিএস ক্যাডার (অর্থনীতি) আজিজুল হক মামুন। এ দু’জনের মধ্যে মামুন ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি। মতিয়ার ছিলেন মামুনের ঘনিষ্ঠ বন্ধু। তারা একই সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেয়েছিলেন। তাদের প্রশিক্ষণ দেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম সজিব। সূত্র: যুগান্তর

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের