,

আয়ারল্যান্ড সফরের দলে নাসির, চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই

news-image

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডে প্রস্তুতি ক্যাম্প ও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের দলে ফিরেছেন নাসির হোসেন। তবে জায়গা পাননি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াডে। দুই টুর্নামেন্টের দলেই ফিরেছেন পেসার শফিউল ইসলাম। দুটি থেকেই বাদ পড়েছেন শুভাগত হোম চৌধুরী।

বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে দুটি দলই ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। ইংল্যান্ডে ক্যাম্প ও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের দল ১৮ সদস্যের। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইসিসির বাধ্যবাধকতা ১৫ সদস্যের দল।

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার শেষ সময় আগামী ২৫ এপ্রিল। বাংলাদেশের আগে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। সবশেষ শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের ওয়ানডে দল ছিল ১৭ সদস্যের। সেই দল থেকে আয়ারল্যান্ড সফরের দলে বাদ পড়েছেন কেবল শুভাগতই। নাসিরের সঙ্গে ফিরেছেন শফিউল।

নাসির ও শফিউল, দুজনই সবশেষ ওয়ানডে খেলেছেন গত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে। এরপর শফিউলের বাইরে থাকার মূল কারণ ছিল চোট। টানা নিজেকে ফিট রাখতে না পারায় তাকে নিয়ে অসন্তুষ্ট ছিল নির্বাচক কমিটি। এবার এই পেসার পেয়েছেন নির্বাচকদের আস্থা।

প্রধান নির্বাচক বললেন, নাসিরকে আয়ারল্যান্ড সফরের দলে রাখা তাকে চূড়ান্তভাবে ফেরানোরই প্রক্রিয়া। একই পজিশনে মোসাদ্দেক হোসেন ও মাহমুদউল্লাহ থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফির দল জায়গা পাননি নাসির। তবে আয়ারল্যান্ডে ভালো করলে বিবেচনা করা হবে চ্যাম্পিয়ন্স ট্রফিরর পরের সিরিজগুলোয়।

শ্রীলঙ্কা সফর থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে শুভাগতর পাশাপাশি জায়গা পাননি নুরুল হাসান ও শুভাশীষ রায়।
গত বেশ কিছু দিন ধরেই বাংলাদেশের সব স্কোয়াডে মুশফিকুর রহিমের সঙ্গে বাড়তি উইকেটকিপার রাখা হয়েছে একজন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কিপার মুশফিক একাই। প্রধান নির্বাচক জানালেন, মূল স্কোয়াডের অংশ না হলেও বাড়তি সদস্য হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ও দলের সঙ্গে থাকবেন উইকেটকিপার নুরুল। মুশফিকের চোট বা অন্য কোনো জরুরি প্রয়োজন হলে পাওয়া যাবে হাতের কাছেই।

অফিসিয়ালি নুরুল থাকছেন স্ট্যান্ড বাই হিসেবে। সঙ্গে আর তিন স্ট্যান্ড বাই ক্রিকেটার নাসির, শুভাশীষ ও সাইফ উদ্দিন।

ইংল্যান্ডের সাসেক্সে ক্যাম্পের জন্য ২৬ এপ্রিল ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচ ১২ মে। চ্যম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচ ১ জুন।

ইংল্যান্ডে ক্যাম্প ও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, নাসির হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শুভাশীষ রায়, সানজামুল ইসলাম, শফিউল ইসলাম।

চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম, শফিউল ইসলাম।

চ্যাম্পিয়ন্স ট্রফির স্ট্যান্ড বাই: নাসির হোসেন, নুরুল হাসান সোহান, শুভাশীষ রায়, মোহাম্মদ সাইফ উদ্দিন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে