,

কারেন্ট মুডের ছবি দিয়ে বিতর্কে কেটি পেরি

news-image

বিনোদন ডেস্ক : তিনি হাত নাড়লে কম্পন জাগে বহু যুবকের হৃদয়ে। তাঁর গানের সঙ্গে নেচে উদ্বেল বিশ্ব। সেই মার্কিন গায়িকা কেটি পেরিই এবার বিতর্কের কেন্দ্রে। তিনি যে বেশ মুডি, তা ভক্তরা জানেন। এবার সেই মুড বোঝাতে ইনস্টাগ্রামে মা কালীর ছবি পোস্ট করে হিন্দুত্ববাদীদের ট্রোলিং–এর শিকার হলেন কেটি।

মঙ্গলবার সন্ধ্যায় তিনি ক্রুদ্ধ মা কালীর ছবি পোস্ট করেন। নীচে লেখেন, কারেন্ট মুড। এরপরেই ভারতীয়রা তাঁকে পাল্টা পোস্ট করে সমালোচনা শুরু করেন। কেউ লিখেছে, এটা কী!‌‌ আমাদের দেবীকে নিজের মুডের সঙ্গে তুলনা?‌‌ কারও মন্তব্য, ‌তিনি তো ছবির পিছনে গল্পটিও জানেন না। লজ্জার, যে কিছু ভারতীয় কেটিকে সমর্থন করেন।

২০১০ সালে রাসেল বন্ডের সঙ্গে বিয়ের জন্য রাজস্থানকে বেছে নিয়েছিলেন কেটি। সম্পূর্ণ ভারতীয় কায়দায় পণ্ডিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে বিয়ে সারেন কেটি–রাসেল। তবে সে বিয়ে বেশি দিন টেঁকেনি। ভারতীয় দেবীদের নিয়ে মার্কিন মুলুকে উৎসাহ কম নেই। কিছুদিন আগে নিজের মালিবুর বাড়িতে লক্ষ্মীপুজো করেন মার্কিন গায়িকা মাইলি সাইরাস। ‌‌

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের