,

ভিআইপিদের গাড়ির লালবাতি খুলে ফেলার নির্দেশ মোদীর

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাস্তায় গাড়ি চলাচলের ক্ষেত্রে দ্রুতগতি আনতে এবার এমপি, মন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ির লালবাতি খুলে ফেলার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার দুপুরে দেশটির মন্ত্রীসভার এক বৈঠকে মোদী ঘোষণা করেছেন, অ্যাম্বুলেন্স, দমকল ও পুলিশের মতো জরুরি পরিষেবা ছাড়া আর কোনও ভিআইপি ১ মে থেকে গাড়িতে লালবাতি ব্যবহার করতে পারবেন না।

রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী-আমলা, বিচারপতি— কেউ নন। এসময় মোদী আরো বলেছেন, ‘সব ভারতীয়ই স্পেশাল, সব ভারতীয়ই ভিআইপি। এই সংস্কৃতি আগেই তুলে দেওয়া উচিত ছিল।’ এতে রাজ্য সরকারগুলির হাতে লাল-নীল বাতি ব্যবহার সংক্রান্ত নির্দেশিকা জারির কোনও অধিকার থাকছে না।

দেশটির পরিবহণ দফতর মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কোনো নির্দেশ আসেনি। এলে তা মানা হবে। তবে এ সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশিকা আমরা অক্ষরে অক্ষরে পালন করি। আমাদের মুখ্যমন্ত্রী তো অনেক দিন ধরেই গাড়িতে কোনও ‘বেকন আলো’ ব্যবহার করেন না বলেও জানান তিনি।

মোদীর সিদ্ধান্ত ঘোষণা করে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী বলেন, ‘ভিআইপি সংস্কৃতি নিয়ে আমজনতার মনে বিস্তর ক্ষোভ রয়েছে। তাই এ ব্যবস্থাটাই তুলে দেওয়া হল।’ এ জন্য কেন্দ্রীয় মোটর ভেহিকেল আইন থেকে সংশ্লিষ্ট ধারাগুলি তুলে দেওয়া হল বলেও জানান তিনি।

আইনজীবী হরিশ সালভে বলেন, ‘লালবাতি-সংস্কৃতি তুলে দেওয়ার দাবি তুলেছিলাম। আদালত মানেনি, কিন্তু আজ সরকার তা মেনে নিল।’ এনডিটিভি ও আনন্দবাজার প্রত্রিকা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে