,

পর্দার বাইরে যখন মা-ছেলে একসঙ্গে

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলা সিনেমার ‘মা’ প্রবীণ অভিনয় শিল্পী আনোয়ারা। সঙ্গে আরেক অভিনেতা ওমর সানী। সানীকে আনোয়ারার সঙ্গে বিভিন্ন সিনেমায় ছেলের চরিত্রে অভিনয় করতে দেখেছেন। এবার ভার্চুয়াল মিডিয়ায় দেখা গেল শোবিজের জনপ্রিয় মা-ছেলে’কে।

ঘটনা হলো, নায়ক ওমর সানী ছবিটি তার ফেসবুকে প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘যার সহযোগিতা পেয়েছি বলেই, অভিনয় জগতের ঘরে ঢুকতে পেরেছি সে আর কেউ নয় আনোয়ারা। কি বলবো, মমতা, স্নেহ, মায়ের আদর শিল্পীর ছায়া সবই পেয়েছি ওনার কাছে। ভালো থাকবেন।’

উল্লেখ্য, শিল্পী সমিতির নির্বাচন নিয়ে সরগরম এফডিসি। একটি প্যানেলের সভাপতি প্রার্থী হিসেবে মিশা সওদাগর নির্বাচন করবেন, আরেকটি প্যানেলে আছেন সভাপতি প্রার্থী অভিনেতা ওমর সানী। এই নির্বাচন ঘিরেই চলছে অভিনয়শিল্পীদের প্রচার-প্রচারণা। শিল্পী প্রার্থীরাও এসময় তারা তাদের ভোট সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন।

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ব্যস্ততা কেমন চলছে? জানতে চাইলে ওমর সানী বলেন, ‘সবার দোয়ায় ভালো আছি। ব্যস্ততা মূলত এখন পুরোপুরি নির্বাচন নিয়েই। আমাদের শিল্পীদের সাংগঠনিক হওয়া ভীষণ প্রয়োজন। চলচ্চিত্রে আমাদের সবারই অনেক দায়িত্ব রয়েছে। সবাই সবার দায়িত্ববোধের জায়গা থেকে এগিয়ে এলে আমরা বড় একটা সংগঠন হয়ে দাঁড়াতে পারবো।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের