,

ভেনিজুয়েলায় সরকার বিরোধী বিক্ষোভে নিহত ৩

news-image

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে ৩ জন নিহত হয়েছেন। রাজধানী কারাকাসে এক কিশোর ও কলম্বিয়া সীমান্ত সংলগ্ন সান ক্রিস্টোবালে অপর এক নারী গুলিবিদ্ধ হন। এছাড়া রাজধানীর দক্ষিণাঞ্চলে আরো এক জাতীয় রক্ষীবাহিনীর সদস্যকে হত্যা করা হয়।

নতুন করে রাষ্ট্রপতি নির্বাচন ও বিরোধীদলীয় রাজনীতিবিদদের মুক্তির দাবিতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে দেশটিতে। এসময় তারা পুলিশের উপর আক্রমণ চালিয়েছেন বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট মাদুরো।

এছাড়া দোকানপাট লুটসহ অন্যান্য অভিযোগে অন্তত ৩০ জনের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সরকার সমর্থকরা প্রতিবাদ মিছিল করেছে বলেও তিনি জানান।

দেশটিতে চলমান অর্থনৈতিক সংকটের মাত্রা বেড়ে যাওয়ায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়ছে। তিনি দেশটিতে স্বৈরতন্ত্র কায়েম করেছেন বলে সরকার বিরোধীরা অভিযোগ করছে। গত সপ্তাহের মঙ্গলবার ভোরে ভেনিজুয়েলার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য বলিভারে তিনি একটি সামরিক অনুষ্ঠানে যোগ দেন। এ সময় বিক্ষুব্ধ বিক্ষোভকারীরা তাকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে মারে।

এ নিয়ে গত শুক্রবার দেশটিতে সর্বশেষ সরকারবিরোধী বিক্ষোভ হয়। বিরোধীদলীয় নেতা হেনরিক কাপ্রিলেসকে ১৫ বছরের জন্য প্রকাশ্যে জনসভা করতে না দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভটি হয়। বিবিসি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের