,

ইরান উত্তেজনা সৃষ্টি করছে : যুক্তরাষ্ট্র

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন অভিযোগ করেছেন, মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল ও এ অঞ্চলে আমেরিকার স্বার্থের ক্ষতিসাধন করার জন্যই ইরান ‘বিপজ্জনক উত্তেজনা’ সৃষ্টি করে চলেছে।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক চুক্তি পর্যালোচনার আদেশ দিয়েছেন। যদিও যুক্তরাষ্ট্র স্বীকার করছে, তেহরান ২০১৫ সালের চুক্তি মেনে চলছে।

পরমাণু অস্ত্রের বিকাশের ক্ষেত্রে পশ্চিমা বিশ্বের অভিযোগ বারবার অস্বীকার করে আসছে ইরান। এখন পর্যন্ত নতুন ঘটনাবলি নিয়ে কোনো মন্তব্য করেনি দেশটি।

কদিন আগে পিয়ংইয়ং একটি ব্যর্থ মিসাইল পরীক্ষা চালানোর পর মঙ্গলবার ওয়াশিংটন অভিযোগ করেছে, উত্তর কোরিয়া ‘উত্তেজনা’ সৃষ্টির চেষ্টা করছে।

জবাবে উত্তর কোরিয়া বলছে, সাপ্তাহিক ভিত্তিতে মিসাইল পরীক্ষা চালানো হতে পারে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র যদি সামরিক পদক্ষেপ নেয়, তবে একইভাবে জবাব দেওয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। দেশটি এরই মধ্যে পাঁচটি পরমাণু পরীক্ষা ও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।

বিষয়টিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শক্ত অবস্থান নিয়ে বলেছেন, উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবিলায় তাঁর দেশ একাই ব্যবস্থা নিতে সক্ষম।

ওদিকে চীন কোরীয় উপত্যকায় যেকোনো সময় যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়াকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের