,

ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া সেই নবজাতকের মৃত্যু

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবীর ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া সেই নবজাতক মেয়ে শিশুটি পৃথিবী ছেড়ে বিদায় নিলো। সোমবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

আজ বৃহস্পতিবার সকালে নবজাতক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মনিষা ব্যানার্জি ওই নবজাতকের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

নাম প্রকাশ না করার শর্তে এনআইসিইউ’র একাধিক চিকিৎসক-নার্স বলেন, কুড়িয়ে পাওয়া এই শিশুটিকে বাঁচিয়ে রাখতে তাদের আন্তরিকতার কমতি ছিল না। সবাই নাম পরিচয়বিহীন এই নবজাতকের প্রতি একটু বেশি যত্নবান ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য হয়নি। রক্তে সংক্রমণজনিত কারণে তার মৃত্যু হয়।

এই নবজাতক শিশুটিকে দত্তক নেয়ার জন্য সুইডেন প্রবাসী এক দম্পতিসহ চারজন আদালতে আবেদন করেছিলেন।

উল্লেখ্য, গত ১১ মার্চ রাজধানীর শাহ আলী থানাধীন বেড়িবাঁধ এলাকার একটি ডাস্টবিনে একটি বাজারের ব্যাগে ময়লা কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বিপ্লব নামের এক পথচারী।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের