বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নওয়াজের ভাগ্য নির্ধারণ আজ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাগ্য নির্ধারণ হবে আজ। পানামা পেপারসের কেলেঙ্কারিতে নওয়াজ শরিফ ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির অভিযোগের ওপর বৃহস্পতিবার রুল জারি করবেন দেশটির সুপ্রিম কোর্ট। আর অভিযোগ প্রমাণিত হলে প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরে যেতে হতে পারে।

জানা গেছে, আদালতের এ উদ্যোগে পাকিস্তানি জনগণের ব্যাপক সমর্থন রয়েছে। জঙ্গিদের দৌরাত্ম্যে ভরা দেশটিতে যেখানে নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন ঘটছে, সেখানে আদালতের এমন সিদ্ধান্তে নওয়াজ শরিফ ও ক্ষমতাসীন দল সংকটের মুখে পড়বে। আগামী বছরই দেশটিতে নির্বাচন হওয়ার কথা।

এর আগে, ২০১২ সালে ইউসুফ রাজা গিলানিকে আদালত অবমাননা মামলায় প্রধানমন্ত্রীর পদে অযোগ্য ঘোষণা করেছিলেন দেশটির সুপ্রিম কোর্ট। পাকিস্তানের বিরোধীদলগুলো আশা করছে, নওয়াজ শরিফের বেলায়ও তাই হবে। পারিবারিক দুর্নীতির কারণে আদালত তাকে প্রধানমন্ত্রীর পদে অযোগ্য ঘোষণা করবেন।

গত বছরের নভেম্বরের শুরুতে নওয়াজের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয় দেশটির সুপ্রিম কোর্ট। পানামা পেপারস কেলেঙ্কারির জের ধরে নওয়াজের পদত্যাগের দাবিতে দেশটির সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের তীব্র আন্দোলনের মুখে এই নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি আনোয়ার জহির জামালি।

সুপ্রিম কোর্টের সম্ভাব্য রায় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে নওয়াজের দল পিএলএম-এন। নওয়াজকে খালাস অথবা পুনরায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ, প্রধানমন্ত্রীর পদে অযোগ্য- যেকোনো ধরনের রায় দিতে পারেন আদালত। এখন সেই দিকেই তাকিয়ে গোটা পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু