,

যুদ্ধের প্রস্তুতি নিতে নিদের্শ চীনের প্রেসিডেন্টের

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :চীনের প্রেসিডেন্ট জি জিনপিং তার সেনাবাহিনীকে যুদ্ধের জন্য তৈরি থাকার নির্দেশ দিয়েছেন।

আধুনিক যুদ্ধ কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে বৈদ্যুতিন, তথ্যপ্রযুক্তি ও মহাকাশ বিজ্ঞান। সদ্যগঠিত ৮৪টি সেনা ইউনিটের প্রধানদের সে ব্যাপারে সচেতন হতে মঙ্গলবার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জি জিনপিং, যিনি প্রায় ৪৩ কোটি সৈন্য বিশিষ্ট পিপল্‌স লিবারেশন আর্মির প্রধানও বটে। অত্যাধুনিক যুদ্ধরীতির সঙ্গে পরিচিত হতে দীর্ঘ প্রশিক্ষণের উপরও জোর দিয়েছেন জিনপিং।

মনে করা হচ্ছে, সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় শক্তিশালী রাডার বিশিষ্ট মার্কিন থাড (টার্মিনাল হাই অল্টিচ্যুড এরিয়া ডিফেন্স) মিসাইলের মোকাবিলা করতেই চীনের এই উদ্যোগ।

জানা গেছে, আমেরিকার অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি থাড মিসাইলের রাডার প্রায় সমগ্র চীনের উপর নজরদারি করতে সক্ষম। শুধু তাই নয়, দক্ষিণ চীন সাগরে ভারত ও জাপানের মতো প্রতিবেশী রাষ্ট্রকে চাপে রাখতেও আধুনিক যুদ্ধ কৌশল রপ্ত করার বিষয়ে জোর দিচ্ছে চীন।

প্রশাসনিক সূত্রে কিছু জানানো না হলেও অভ্যন্তরীণ সূত্রে খবর, বিশ্বের বৃহত্তম সেনা বাহিনীর বহর কমাতে উদ্যোগী হয়েছে বেজিং। জানা গেছে, ইতোমধ্যে প্রায় ৩ লক্ষ সৈন্যকে ছাঁটাই করা হয়েছে। এর পর বাহিনীর ভিতর থেকেই প্রচুর ঝাড়াই-বাছাইয়ের ফলে তৈরি করা হয়েছে ৮৪টি বিশেষ ক্ষমতা সম্পন্ন বিশাল আকারের সেনা ইউনিট। গত ডিসেম্বর মাসে এক বৈঠকেও সেনা বাহিনীর পরিমাপ কমানোর কথা উল্লেখ করেছিলেন প্রেসিডেন্ট জিনপিং।

তার দাবি, তুলনায় ছোট বহরের ফৌজ যুদ্ধক্ষেত্রে অনেক বেশি কার্যকর হবে। সেই বাহিনীকে অত্যাধুনিক রণরীতির পাঠ দিয়ে এবার অপরাজেয় করাই বেজিংয়ের লক্ষ্য।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের