,

এবার বিরতি চান রাধিকা

news-image

 

বিনোদন ডেস্ক :বলিউডের আলোচিত ও সাহসী অভিনেত্রী রাধিকা আপ্তে। ক্যারিয়ারের শুরু থেকেই প্রশংসিত হয়ে আসছেন তিনি। গত বছর হিন্দি ও অন্যান্য ভাষায় তার অভিনীত ৫ টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই বছরও তিনি কাজ করছেন অক্ষয় কুমার ও সোনম কাপুর অভিনীত ‘প্যাডম্যান’ সিনেমায়।

এছাড়াও প্রতিনিয়তই পাচ্ছেন অন্যান্য সিনেমায় কাজ করার প্রস্তাব। এত ব্যস্ততার জন্য কাজের মান কমে যাচ্ছে বলে মনে করে এবার অভিনয় থেকে বিরতি নিতে চাইছেন রাধিকা।

হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি ধীরে সুস্থে কাজ করতে চাই। এটা আমার পেশারই অংশ। মাঝেমধ্যে ছুটি নিয়ে পড়াশোনা করা বা কোথাও ঘুরতে যাওয়া উচিৎ, নিজেকে সজীব করে তোলার জন্য। এটা অভিনয়-প্রক্রিয়ারই অংশ।’

২০০৫ সালে ‘বাহ! লাইফ হো তো অ্যায়সি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটা এই অভিনেত্রী মনে করেন বিগত বারো বছরে তার কাছে আসা কাজের প্রস্তাবে বৈচিত্র বেড়েছে।

তিনি বলেন, ‘ইদানিং আমার কাছে বৈচিত্রপূর্ণ্য কাজের প্রস্তাব আসছে। এটা অবশ্য আমার কাজের ধরণের সঙ্গে সঙ্গে বদলাতে থাকে।’ সিনেমা জগতে এতগুলো বছর কাটিয়ে ফেললেও এখনও নাকি শুটিংয়ের আগে নার্ভাসবোধ করেন এই ‘কাবিল’খ্যাত অভিনেত্রী।

রাধিকা বলেন, ‘অবশ্যই আমি নার্ভাসবোধ করি। আমি ষাট বছর বয়সেও নার্ভাসবোধ করবো। প্রতিবারই যখন নতুন চরিত্রে অভিনয় করি, আমার জন্য সেটি এক নতুন অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়। প্রতিবারই কাজটি কঠিন থাকে। আর ভালো করার জন্য নিজেকে বারবার প্রশ্নবিদ্ধ করি।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের