,

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২টি ইউনিটের উৎপাদন শুরু

news-image

সন্তোষ সূত্রধর, আশুগঞ্জ থেকে॥ গ্রীড লাইনে ত্রুটির কারনে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ হওয়া তিনটি ইউনিটের মধ্যে দুটি ইউনিটের উৎপাদন শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট-৪ ও ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের উৎপাদন শুরু হয়। এছাড়াও বিদ্যুৎ কেন্দ্রের ১৩০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট-৩ পুরোপুরি সচল থাকলেও জাতীয় গ্রীডে চাহিদা না থাকায় এর উৎপাদন বন্ধ রয়েছে বলে জানান কর্তৃপক্ষ।
এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে গ্রীড লাইনে ত্রুটির কারনে বিকট শব্দে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের বৃহৎ তিনটি ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে যায়। তিনটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রীডে ৫’শ ২৫ মেগাওয়াট বিদ্যুৎ হ্রাস পায়। এসময় ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নরসিংদীসহ কয়েকটি জেলার বিদ্যুৎ সরবরাহ তাৎক্ষনিকভাবে বন্ধ হয়ে যায়।
আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. শাহআলম খান জানান, রাতে প্রচন্ড বৃষ্টির সাথে বজ্রপাত হচ্ছিল। এসময় হঠাৎ করে জাতীয় গ্রীড লাইনে ত্রুটি দেখা দিলে বিকট শব্দে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১৩০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট-৩, ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট-৪ ও ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের উৎপাদন তাৎক্ষনিকভাবে বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব প্রকৌশলীরা মেরামতের কাজ শুরু করে বন্ধ হওয়া সকল ইউনিট সচল করলেও জাতীয় গ্রীডে চাহিদা না থাকায় ১৩০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট-৩ এর উৎপাদন আপাদত বন্ধ রয়েছে। তবে চাহিদার সাথে সাথে ইউনিট-৩ এর উৎপাদন শুরু করবে।

 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের