,

বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত : রিজভী

news-image

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তাঁর দল নির্বাচনের জন্য প্রস্তুত। কিন্তু সেই নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে।

আজ বুধবার দিনাজপুর লোকভবন মিলনায়তনে সদর উপজেলা বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।

দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আবু বকর সিদ্দিক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক  সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর জেলা বিএনপির আহ্বায়ক এ জেড এম রেজয়ানুল হক প্রমুখ।

কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, বিএনপি একটি রাষ্ট্র পরিচালনাকারী দল। সেই দল নির্বাচনে অংশ নেবে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেন তিনি।

এর আগে গতকাল এক মিলাদ মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপি নির্বাচনে যাবে। একতরফাভাবে ভোটে যাওয়ার ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।

ntvbd.com

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের