,

ভারতে যাত্রীবাহী বাস নদীতে পড়ে নিহত ৪৪

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের শিমলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ায় ৪৪ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ১০ জন নারী, তিনটি শিশু ও ৩১ জন পুরুষ রয়েছেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বুধবার শিমলা থেকে ২০০ কিলোমিটার দূরে চোপাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রতিবেদনে আরো বলা হয়, ৪৬ জন যাত্রী নিয়ে বাসটি উত্তরাখ- থেকে শিমলার তিউনিতে যাচ্ছিল। পাহাড়ি রাস্তায় চোপাল এলাকায় পৌঁছালে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি পাহাড়ি রাস্তা থেকে গড়িয়ে ২৫০ মিটার নিচে টোনস নদীতে পড়ে যায়।
শিমলার পুলিশ সুপার ডি ডব্লিউ নেগি বলেন, খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে প্রথমে ৪০ জনের লাশ উদ্ধার করেন। পরে নদীতে আরও দুটি লাশ ভাসতে দেখা যায়। নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত ১২ জন হিমাচল প্রদেশের।
শিমলা জেলা প্রশাসক রোহান চান্দ ঠাকুর বলেন, বাসটিতে মোট ৪৬ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে ৪২ জনই নিহত হয়েছেন। বাসচালকের সহকারীসহ দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত মুখ্য সচিব (দুর্যোগ ব্যবস্থাপনা) তরুণ শ্রীধর বলেন, ঘটনার সঙ্গে সঙ্গেই সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উদ্ধার ও সাহায্য তৎপরতা শুরু হয়েছে। স্থানীয় লোকজন, পুলিশ ও সরকারি চিকিৎসক দলও সহায়তা করছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। উত্তরাখ- সরকারও ফোনে আহত ব্যক্তিদের চিকিৎসাসেবা দেওয়ার কথা বলেছেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং আজ দিল্লিতে আছেন। সেখান থেকেই তিনি আহত চিকিৎসাসেবা ও নিহত ব্যক্তিদের স্বজনদের সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের