বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কাল বৈশাখী ঝড় : আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিটের উৎপাদন বন্ধ

news-image

সন্তোষ সূত্রধর, আশুগঞ্জ থেকে॥ কাল বৈশাখী ঝড়ে গ্রীড লাইনের ক্রটির কারণে আজ বুধবার রাত ৮টায় থেকে বন্ধ হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিটের উৎপাদন। ইউনিট গুলো বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রীডে অন্তত ৫শ২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পেয়েছে। বন্ধ ইউনিট গুলো হলো ২শ২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কম্বাইন্ড সাইকেল ইউনিট, প্রতিটি ১শ৫০ মেগাওয়াট ক্ষমতার ৩নং ও ৪নং ইউনিট। এতে করে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নরসিংদীসহ কয়েকটি জেলার বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রয়েছে।
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এম এম সাজ্জাদুর রহমান জানান, রাত ৮টার দিকে কালবৈশাখী ঝড়ের কারণে হঠাৎ করে বিদ্যুৎ কেন্দ্রের গ্রীড লাইনের বিভিন্ন অংশে ক্রটি দেখা দেয় এবং গ্রীডের তার ছিড়ে যায়। তাই বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে বিদ্যুৎ ইউনিট গুলো বন্ধের পর থেকে স্থানীয় প্রকৌশলীরা মেরামসত কাজ শুরু করে দিয়েছে। দ্রুত ইউনিট গুলো উৎপাদনে আনতে চেষ্টা চলছে। তবে বিদ্যুৎ কেন্দ্রের বাকী ইউনিট গুলো উৎপাদন স্বাভাবিক রয়েছে।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু