,

শেখ হাসিনা নারী ক্ষমতায়নের জন্য বিশ্বে সমাদৃত’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছেন। তিনি নারীর ক্ষমতায়নে কার্যকরী ভূমিকা রেখেছেন, যা সারা বিশ্বে সমাদৃত হচ্ছে।

বুধবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মিলনায়তেন ‘বিশ্ব সমাজকর্ম দিবস ২০১৭’ উপলক্ষে ‘উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সমাজসেবা কর্মসূচি: সমাজকর্ম শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজসেবা অধিদফতরের আন্তঃসহযোগিতার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের টেকসই উন্নয়নে এবং সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার জন্য সকলের সহযোগিতা করা উচিত। নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব এবং কর্তব্য নিয়ে সম্পদের সুষম ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমাদের দেশ আরো এগিয়ে যাবে।”

এসময় তিনি বিশ্ব সমাজকর্ম দিবসের প্রতিপাদ্য সর্বোপরিভাবে বাস্তবায়নে সমাজকর্ম শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজসেবা অধিদফতরের আন্তঃসহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণের ফলে আমাদের মাথাপিছু আয় দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তবে আমাদের দেশে নানা ধরনের নতুন সামাজিক সমস্যার উদ্ভব ঘটছে। সমাজকর্ম বিষয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পেশাদারিত্ব রক্ষার্থে এ সকল সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে। ভবিষ্যতে সমাজ কর্মীদের কাজের পরিধি বিস্তৃত হবে। এ ব্যাপারে সমাজসেবা অধিদফতরের আন্তঃসহযোগিতা একান্ত কাম্য।’

তিনি আরো বলেন, ‘সাহায্যকারী পেশা হিসেবে সমাজকর্ম হলো সমস্যা সমাধানের সক্ষমকারী প্রক্রিয়া। বিশ্বায়নের এই যুগে সমাজকর্মের যথাযথ জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ ছাড়া সমাজ সৃষ্ট সমস্যার চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব নয়। শিক্ষার্থীরা তাদের মেধা, সৃজনশীলতা ও কর্মক্ষমতার দ্বারা সামাজিক সমস্যা সমাধানের মাধ্যমে এই বিষয়ের স্বকীয়তা তুলে ধরতে এবং সমাজকর্ম পেশার মর্যদা বৃদ্ধি করতে পারে।’

সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. প্রিয়ব্রত পাল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে