,

আসছে ভারতীয় ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘দ্য মহাভারত’

news-image

বিনোদন ডেস্ক : ভারতীয় সিনেমায় নতুন ইতিহাস রচিত হচ্ছে। ভারতীয় ব্যবসায়ী বিআর শেট্টি ভারতে ‘দ্য মহাভারত’ তৈরির জন্য প্রায় হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছেন। এত বড় বাজেটের ছবি যা আগে দেখেনি বলিউড ইন্ডাস্ট্রি। সিএনএন এ প্রকাশিত সিনেমার নাম হিসেবে উল্লেখ করা হয়েছে ‘রানদামহাজম’।

ভারতীয় মিডিয়ার খবর, ছবির নাম হবে ‘দ্য মহাভারত’। পরিচালক ভিএ শ্রীকুমার মেননের নির্দেশনায় এই ছবি তৈরি হবে দুটি ভাগে। ২০১৮-এর সেপ্টেম্বর থেকে শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে। ছবির প্রথম পর্যায় ২০২০ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে।

প্রযোজক বি আর শেট্টি বলেছেন, ‘প্রাথমিক ভাবে ছবিটি ইংরেজি, হিন্দি, মালয়লাম, কানাড়া, তামিল, তেলুগু ভাষায় শুট করা হবে। এ ছাড়া অন্যান্য বিদেশি ভাষাতেও ছবিটি ডাব করাও হবে।’ এই ছবিতে বহু নামজাদা ভারতীয় এবং হলিউড-সহ বিদেশি অভিনেতা-অভিনেত্রীকে দেখা যাবে বলে খবর।

ছবির চিত্রনাট্য লিখছেন পদ্মভূষণজয়ী এমটি বাসুদেবেন নায়ার। তার কথায়, ‘আমি নিশ্চিত এই ছবি একশোটিরও বেশি ভাষায় তৈরি করা হবে এবং তিরিশ কোটি জনতা দেখবে।’ তবে অভিনয়ে কারা থাকছেন তাদের নাম এখনো জানা যায় নি। খবর সিএনএন, আনন্দবাজার।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর