,

বাবরি মসজিদ: আদভানিসহ বিজেপি নেতাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অযোধ্যায় ষোড়শ শতকের বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় দেশটির ক্ষমতাসীন দল বিজেপির নেতা এল কে আদভানি ও কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতিসহ বেশ কয়েজন জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তদন্ত করার নির্দেশ দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। বুধবার দেওয়া রায়ে বিচারকরা এই মামলার বিচার দুই বছরের মধ্যে শেষ করতে প্রতিদিন শুনানির আদেশ দিয়েছেন, জানিয়েছে এনডিটিভি।

৮৯ বছর বয়সী আদভানি ও বিজেপির অপর জ্যেষ্ঠ নেতা মুরলি মনোহর জোশির বিরুদ্ধে উত্তেজক বক্তব্য দিয়ে লাখ লাখ ডানপন্থি স্বেচ্ছাসেবক বা করসেবককে মসজিদটি ভাঙার উস্কানি দেয়ার অভিযোগ আনা হয়েছে। ১৯৯২ সালে ভারতের উগ্র ডানপন্থি করসেবকরা বাবরি মসজিদ ভেঙে গুড়িয়ে দেয়।

উত্তর প্রদেশের রায় বেরেলির আদালতে বিজেপি নেতাদের বিরুদ্ধে মসজিদ ধ্বংসে ষড়যন্ত্র করার মামলাটি দায়ের করা হয়েছিল। অপরদিকে লক্ষ্ণৌর আদালতে করা মসজিদ ধ্বংসের অপর একটি মামলারও মুখোমুখি হচ্ছেন বিজেপি নেতারা। মসজিদ ধ্বংস করার ঘটনায় প্রায় ২০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এই দুটি মামলার শুনানি একসঙ্গে শেষ করে দুই বছরের মধ্যে নিষ্পত্তি করার আদেশ দিয়েছে আদালত।

ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) জানিয়েছে, যেদিন মসজিদটি ধ্বংস করা হয় ওই দিন নিকটবর্তী একটি স্থানে একটি মঞ্চে বিজেপি নেতারা বক্তৃতা দিচ্ছিলেন এমন প্রমাণ তাদের কাছে আছে। মসজিদ ধ্বংস করার প্রাণঘাতী পরিকল্পনার অংশ হিসেবেই ওই সমাবেশের আয়োজন করা হয়েছিল বলে অভিযোগ করেছে সিবিআই।

সংস্থাটি জানিয়েছে, মসজিদ ধ্বংসের আগের দিন রাতে আদভানি ও বিজেপির অন্যান্য নেতারা বৈঠক করে মসজিদটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল, তাই মসজিদ ভাঙার বিষয়টি তাৎক্ষণিক কোনো ঘটনা ছিল না, এটি পূর্বপরিকল্পিত ও ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছিল।

বাবরি মসজিদ ভাঙার পর হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভারতজুড়ে ছড়িয়ে পড়া দাঙ্গায় প্রায় দুই হাজার মানুষ নিহত হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের