,

চিরকুমারী থাকার কারণ জানালেন আশা পারেখ

news-image

বিনোদন ডেস্ক : ৭৪ পেরিয়ে গেলেও এক সময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী আশা পারেখ বিয়ে করেননি। কেন তিনি সারা জীবন চিরকুমারী থেকে গেছেন-তা নিয়েও মুখ খোলেননি। তবে সম্প্রতি আত্মজীবনীতে আশা জানিয়েছেন, বলিউডের এক পরিচালকের প্রেমে পড়েছিলেন। সেই পরিচালক বিবাহিত ছিলেন। আর তিনিও কারও সংসার ভাঙতে চাননি।

কে সেই পরিচালক? সত্তরের দশকের জনপ্রিয় অভিনেত্রী আশা জানিয়েছেন, তিনি নাসির হুসেইন। বলিউডের সুপারস্টার আমির খানের চাচা ও অভিনেতা ইমরান খানের নানা। এই নাসির হুসেনের হাত ধরেই ‘দিল দেকে দেখো’ ছবির মাধ্যমে ১৯৫৯ সালে বলিউড অভিষেক হয় আশার। এরপর নাসির হুসেনের সঙ্গে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন আশা।

মঙ্গলবার মুম্বাইয়ে বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশার সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন নাসির হুসেইনের মেয়ে নুসরাত খান ও নাতি ইমরান খান। তাদের সামনেই আশা বলেন, আমি ঘর ভাঙতে চাইনি। নাসির সাহেবের পরিবারের সঙ্গেও আমার কোনও দিন খারাপ সম্পর্ক ছিল না। আমি কাউকে কোনও ভাবে আঘাত না করে জীবনটা কাটাতে চাই।

আত্মজীবনীতে পরিচালক তথা প্রযোজক নাসির হুসেনের সঙ্গে তাঁর বিশেষ সম্পর্কের কথা লিখেছেন আশা। তার বক্তব্য, যারা আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ তাদের কথা আত্মজীবনীতে না লিখলে খুব ভুল হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের