,

বিকেলে মালিক-শ্রমিকদের সঙ্গে বসছেন সেতুমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধের পর সার্বিক পরিস্থিতির পর্যালোচনা এবং এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য পরিবহন মালিক-শ্রমিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে বসছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার বিকেল ৪টায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রী। সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ঢাকা-কক্সবাজার সড়কের একটি বাসের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। সভায় বিআরটিএ কর্তৃপক্ষ ছাড়া সংবাদিকরাও উপস্থিত থাকবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সভায় গত চার দিনের পরিস্থিতি পর্যালোচনা করা হবে। সবাইকে নিয়েই এ আলোচনা হবে। সেখান থেকে যদি মনে করা হয় জনস্বার্থে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা দরকার, তাহলে করা যেতে পারে।

এ বিষয়ে সরকার নমনীয় কি না সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘এটা ৪টায় বিআরটিএ বলবে। আমি বলতে পারি না। আমার জায়গায় আপনারা থাকলে কি এটা বলতে পারতেন?’

রাজধানীতে সিটিং পরিবহন বন্ধ হওয়ার চতুর্থ দিন জনভোগান্তি বিবেচনা করে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, এমন কোনো সিদ্ধান্ত আমরা নিতে পারি না, যাতে জনগণ ভোগান্তিতে পড়েন। যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

এর আগে গত ১৬ এপ্রিল থেকে ঢাকায় সিটিং সার্ভিস বন্ধ করে দেয় বিআরটিএ। এ সিদ্ধান্তের বিষয়ে ওবায়দুল কাদের বলেছিলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের ফাঁদ বন্ধ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে পরিবহন মালিক-শ্রমিকরাও একমত বলে তখন জানিয়েছিলেন তিনি।

তবে সিটিং সার্ভিস বন্ধ হওয়ার পর থেকে সড়কে বাস কমে যাওয়ায় জনভোগান্তি শুরু হয়। এমনকি বিচ্ছিন্নভাবে যাত্রী-পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে রাজধানীতে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের