,

গ্যাস সরবরাহ বন্ধের কারণে : আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ॥

news-image

সন্তোষ সূত্রধর, আশুগঞ্জ থেকে॥ গ্যাস সরবরাহ বন্ধের কারণে বুধবার সকাল ১০টা থেকে অনিদিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা সার উৎপাদন। উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন ১কোটি ৬৮ লক্ষ টাকা মূল্যের ১২শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক এস এস কামরান জানান, গত ১৫ এপ্রিল শনিবার বাখরাবাদ গ্যাস কতৃপর্ক্ষ কারখানা বন্ধ রাখাতে চিঠি দেয়। তাদের চিঠির প্ররিপেক্ষিতে আজ বুধবার সকাল ১০টায় থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ কতৃপর্ক্ষ। গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ায় কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে। তবে কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে তা তারা জানাননি। পর্যাপ্ত পরিমানে সার মজুদ থাকায় কমান্ড এরিয়াভুক্ত জেলায় সার সংকটের সম্ভাবনা নেই। চলতি অর্থ বছরে কারখানা থেকে ৮০হাজার মেট্রিকটন সার উৎপাদন হয়েছে।
উল্লেখ্য, গ্রীস্ম মৌসুমে নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ সরবরাহের কারনে দেশের সবগুলো সার কারখানার গ্যাস সরবরাহ বন্ধ করে বন্ধ বিদ্যুৎ কেন্দ্র গুলো চালুর উদ্যোগ নেয়ায় আশুগঞ্জ সার কারখানার গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের