,

সনু নিগমকে জুতার মালা পরালে ১০ লাখ টাকা পুরস্কার

news-image

বিনোদন ডেস্ক : আজান নিয়ে বিতর্কিত টুইট করে ব্যাপক তোপের মুখে পড়া ভারতীয় গায়ক সনু নিগমের বিরুদ্ধে এবার তোপ দাঁগলেন ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ইউনাইটেড কাউন্সিলের সহ সভাপতি সৈয়দ শা আতেফ আলি আল কাদেরি।

রাজ্য সংখ্যালঘু পরিষদের প্রবীণ এই নেতা গত মঙ্গলবার ঘোষণা দিয়েছেন, কেউ সনু নিগমের মাথা মুড়িয়ে ও তাঁর গলায় পুরনো ছেঁড়া জুতার মালা পরিয়ে ঘোরাতে পারলে, তাকে ১০ লাখ টাকা পুরস্কার দেবেন তিনি।

বুধবার পশ্চিমবঙ্গের গণমাধ্যম এইসময়’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার কলকাতায় সাংবাদিক বৈঠক করে কাদেরি বলেন, অন্য ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অধিকার কারও নেই। সনু নিগম যা বলেছেন, তা জাতীয়তা বিরোধী।

Sonu

‘মন্দির থেকে আসা ঘণ্টাধ্বনি নিয়েও কেউ যদি এমন মন্তব্য করেন, সেক্ষেত্রেও আমি একইরকম প্রতিক্রিয়া জানাব’-বলেন সৈয়দ শা আতেফ আলি আল কাদেরি।

এরআগে গত ১৭ এপ্রিল সোমবার সকালে সনু নিগম এক টুইট বার্তায় লেখেন, প্রতিদিন ভোরে আজানের ‘কর্কশ’ শব্দের কারণে ঘুম ভেঙে যায় তার। এজন্য তিনি বিরক্ত হন। তিনি আরও বলেন, ‘মোহাম্মদের সময় তো বিদ্যুৎ ছিল না। এখন মাইক্রোফোনে আজানে সুর অনেক কর্কশ।’ আজানের ধ্বনিকে ‘জোর করে চাপিয়ে দেওয়া’ ধর্ম বলেও উল্লেখ করেন সনু।

তার ওই টুইট বার্তার পর নিজে দেশে ও দেশের বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন সনু নিগম।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের