,

চলচ্চিত্রে আগ্রহী সারিকা

news-image

বিনোদন প্রতিবেদক : মডেলিং ও নাটকে সারিকার গ্ল্যামার এবং শৈল্পিক উপস্থিতি মুগ্ধ করছে দর্শকদের। প্রায় এক দশকের ক্যারিয়ারে সারিকাকে দেখা গেছে জনপ্রিয় সব বিজ্ঞাপনচিত্রে। মাঝে কিছুটা ছন্দপতন হলেও এখন সারিকা সরব বিজ্ঞাপন-নাটক দুই মাধ্যমেই। এই তারকার ভক্তদের জন্য সুখবর হচ্ছে, সারিকা এবার আগ্রহ পোষণ করেছেন চলচ্চিত্রে অভিনয়ের জন্য।

এই প্রতিবেদকরে সঙ্গে আলাপে সারিকা বলেন, ‘আগে মনে হতো শুধু মডেলিং এবং নাটকে অভিনয় করবো। ফিল্মের প্রতি আগ্রহ ছিল না। তবে এখন সার্বিক দিক বিবেচনা করে মনে হচ্ছে, চলচ্চিত্রে আমার অভিনয় করা উচিত।’

তিনি বলেন, ‘এখন আমাদের দেশে বেশ ভালো ভালো চলচ্চিত্র হচ্ছে। চলচ্চিত্রে অভিনয়ের জন্য আমি নিজেও ভালোভাবে সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। সত্যি বলতে কি প্রতিনিয়তই চলচ্চিত্রে কাজ করার জন্য প্রস্তাব আসছে। একটু ভেবে-চিন্তে যে চলচ্চিত্রে কাজ করতে আমার ভালো লাগবে সেটাই করবো। তবে আমি মনেপ্রাণে ভালো চলচ্চিত্রে কাজ করতে চাই, যা সব শ্রেণির দর্শকের কাছে পৌঁছাতে সক্ষম হয়। যদি তাতে এই বছর নয়, আগামী বছরেও কাজ করতে হয় আমার আপত্তি থাকবে না।’

সারিকা নিজে ফিল্মের কোনো ঘরানা পছন্দ করেন না। তার ভাষ্য, ‘বাণিজ্যিক কিংবা আর্ট ফিল্মের ধারায় আমি বিশ্বাসী নই। আমার কাছে মনে হয়, চলচ্চিত্র হয় দুই ধরণের। একটি ভালো চলচ্চিত্র এবং অন্যটি খারাপ চলচ্চিত্র। আমি ভালো চলচ্চিত্রে কাজ করতে চাই। এখন অপেক্ষায় আছি, ব্যাটে-বলে টাইমিং হলেই ছক্কা হাঁকাবো।’

বর্তমানে সারিকা ব্যস্ত আছেন বিজ্ঞাপন ও নাটক নিয়ে। নির্মাতা আদনান আল রাজীবের নির্দেশনায় কয়েকটি পণ্যের বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করছেন সারিকা। এছাড়া ঈদ উপলক্ষে বেশ কিছু নাটকে অভিনয় করছেন বলেন জানান তিনি। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা