,

ফেসবুকে হত্যাকাণ্ড: জাকারবার্গের সমবেদনা

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনা ফেসবুকে সরাসরি প্রচারের যে ঘটনা ঘটেছে সে বিষয়টিতে নিহতের পরিবারের প্রতি সম্মান জানিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহ মার্ক জাকারবার্গ। ফেসবুকের এক অনুষ্ঠানে মি: জাকারবার্গ বলেন নিহতের পরিবারের প্রতি তার সমবেদনা রয়েছে।

হত্যাকাণ্ডের ঘটনা ফেসবুকে লাইভে নিজের অ্যাকাউন্টের মাধ্যমে হত্যাকারী নিজেই প্রচার করেছিলেন। কিন্তু সে ভিডিও ফেসবুক থেকে সরিয়ে নিতে দীর্ঘ সময় লাগায় সামাজিক যোগাযোগের এ মাধ্যমটি ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল।যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে ফেসবুকের লাইভে এসে এক ব্যক্তিকে গুলি চালিয়ে রবার্ট গুডউইন নামের আরেক ব্যক্তিকে হত্যা করে। নিহতের বয়স ছিল ৭৪ বছর।

স্টিভ স্টিফেন্স নামের ওই অভিযুক্ত পরে ফেসবুকে পৃথক আরেকটি ভিডিও পোস্ট করেছে, যেখানে সে বলছে, সে এখন পর্যন্ত ১৩ জনকে হত্যা করেছে এবং আরো মানুষকে হত্যা করতে আগ্রহী। হত্যাকারী সে ব্যক্তিকে খুঁজতে ক্লিভল্যান্ডের পুলিশ ব্যাপক তল্লাশি চালায়। বেশ কয়েক জায়গায় তল্লাশির পর পুলিশ যখন সে হত্যাকারীকে ধাওয়া করে তখন যে ব্যক্তি নিজেই গুলি চালিয়ে আত্মহত্যা করে। হত্যাকাণ্ডের এ ভিডিওটি ফেসবুকে আসার পর যেটি সরাতে ফেসবুক কর্তৃপক্ষের দুই ঘণ্টা সময় লেগেছে।

মি: জাকারবার্গ বলেন , এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে তাদের আরো অনেক কাজ করতে হবে। তিনি আরো জানান ফেসবুকের ম্যাসেঞ্জারে তারা নতুন কিছু বিষয় সংযোজন করতে যাচ্ছেন। মি: জাকারবার্গ যে অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন সেখানে প্রতিষ্ঠানটির অন্য শীর্ষ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
সূত্র- বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে