,

বাঁদরের দুনিয়ার রজার ফেডেরার! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : টেনিস দুনিয়ায় সবচেয়ে বড় ম্যাচ নিঃসন্দেহে রজার ফেডেরার বনাম রাফায়েল নাদালের মধ্যে দ্বৈরথ। তবে এই দুই টেনিস তারকাকে জোর লড়াই দিতে পারেন এই টেনিস তারকা। অন্তত টেনিস কোর্টে যেভাবে দাপট দেখালেন তিনি তাতে তার পক্ষে ফেডেরার বা নাদালকে কঠিন লড়াই দেওয়া অসম্ভব কিছু নয়। ইন্টারনেটের মাধ্যমে এই নতুন টেনিস তারকার খোঁজ মিলেছে। নাম রিকি। ৬ বছরের এই বাঁদর জাপানের বাসিন্দা। ইন্টারনেটে তাঁর এস, ভলি ও পাওয়ার টেনিস দেখে সকলেই অবাক হয়ে গিয়েছেন।

রিকি নামে এই বাঁদরের নিজের ইউটিউব ভিডিও চ্যানেল রয়েছে। সেখানে তার নানা কেরামতির অনেক ভিডিও রয়েছে। টেনিস অনুশীলন, ম্যাচ খেলার ভিডিও রয়েছে। তবে সাম্প্রতিক ভিডিওটি সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। নীল টি-শার্ট সাদা শর্টস পরে টেনিস ব্যাট হাতে কোর্টে নেমে ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ড সবই সাবলীলভাবে মারছে সে। এমনকী প্রয়োজনে উপরে লাফ দিয়ে উঠে ভলিও মারছে সহজে।

ম্যাচ খেলে উঠে নিজের মনিবের পিঠও চাপড়ে দিচ্ছে রিকি। মনিবের বিরুদ্ধে খেলায় সে একেবারে নাস্তানাবুদ করে হারিয়েছে তাকে। তাই হয়ত মন খারাপ না করার পরামর্শ দিচ্ছে একজন আদর্শ স্পোর্টসম্যান হিসাবে। একনজরে দেখে নিন মজার সেই ভিডিও।

https://youtu.be/ZGl2YooM-yg

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের