,

পাঠ্যবই শেখাচ্ছে, লম্বা-ফর্সা হলেই মিলবে সাফল্য!

news-image

নিউজ ডেস্ক : কিছুদিন আগেই ভারতের সিবিএসই-র পাঠ্যবই নিয়ে হইচই পড়ে গিয়েছিল। সেখানে লেখা ছিল একজন আদর্শ শরীরের অধিকারী নারীর শরীরের মাপ হওয়া উচিত ৩৬-২৪-৩৬। এ নিয়ে নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। কর্তৃপক্ষ মানতেই চায়নি এমনটা তাদের কোনও পাঠ্যবইয়ে লেখা রয়েছে। সে বিতর্ক আবছা হতে না হতেই পাঠ্যক্রম নিয়ে নয়া বিতর্ক। এবার কাঠগড়ায় রাজস্থান বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন। অভিযোগ, বোর্ডের একটি পাঠ্যবইয়ে লেখা রয়েছে, যারা দীর্ঘকায়, গায়ের রং ফর্সা, তারাই জীবনে বেশি সফল হয়।

দ্বাদশ শ্রেণির পাঠ্যবইয়ে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে একটি অধ্যায়ে লেখা রয়েছে একজন সফল উদ্যমীর মধ্যে কী কী গুন থাকা উচিত তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তবে বিভিন্ন জ্ঞানী-গুণী ব্যক্তিদের কথা থেকে বলা যেতে পারে জীবনে সফল হতে গেলে ভাল স্বাস্থ্যের অধিকারী হওয়া দরকার। সঙ্গে প্রভাবশালী ব্যক্তিত্ব। আর এই প্রভাবশালী ব্যক্তিত্বের কথা বলতে গিয়েই উল্লেখ করা হয়েছে দীর্ঘাঙ্গ, উজ্জ্বল গায়ের রংয়ের। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়ে বিষয়টি। বিতর্কের ঝড় ওঠে। গায়ের রং বা ভাল উচ্চতা কীভাবে সফল ব্যক্তিত্বের মাপকাঠি হতে পারে তা নিয়ে উঠছে প্রশ্ন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের