,

সড়ক দুর্ঘটনায় মেয়ের মৃত্যুর ২৬ বছর পর ক্ষতিপূরণ পেলেন বাবা

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) একটি বাসচাপায় ১৯৯১ সালের ২৯ মার্চ রাজধানীর মৌচাক মার্কেটের সামনে মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিয়া গাজী। ২৬ বছর পর আদালতের নির্দেশে সেই মৃত্যুর ক্ষতিপূরণ পেলেন নাফিয়ার বাবা কামাল আহমদ গাজী ও তার পরিবার।

দেশের ইতিহাসে এই প্রথম সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণ দেওয়া হলো। এর মাধ্যমে দীর্ঘদিনের জনদাবি বাস্তবায়নের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ ঘটনাকে ঐতিহাসিক ও যুগান্তকারী বলে আখ্যায়িত করেছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

একইসঙ্গে জাতীয় সংসদের আগামী অধিবেশনে এ সংক্রান্ত একটি আইন বিল আকারে সংসদে উঠতে পারে বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (১৮ এপ্রিল) সচিবালয়ে এক অনুষ্ঠানে মন্ত্রী একথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ৯১ সালে বিএনপি ক্ষমতায় ছিলো। তখন এ দুর্ঘটনা মানুষের মনে দাগ কেটেছিল। কারণ তখন মানুষের মন এখনকার মতো এতো কঠিন ছিলো না। তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন নিহত নাফিয়ার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিয়েছিলেন।

নিহত নাফিয়ার বাবা মেয়ে নিহত হওয়ায় ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছিলেন বিআরটিসির বিরুদ্ধে। নিম্ন আদালত, উচ্চ আদালতও আপিল বিভাগ ঘুরে সম্প্রতি মামলাটির নিস্পত্তি হয়েছে। এতে আদালত নিহতের পরিবারকে এজাহারে দাবি করা ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন।

বিআরটিসির চেয়ারম্যান মিজানুর রহমান জানান, আগামী ৬ মাসের মধ্যে চার কিস্তিতে এ টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের