,

নির্বাচনে সরব রিয়াজ

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের এক সময়ের রোমান্টিক অভিনেতা রিয়াজ। চলচ্চিত্রে বিচরণ কমে গেলেও এবার তিনি শিল্পীদের সংগঠনের নির্বাচনে প্রার্থী হচ্ছেন। আগামী ৫ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্পী সমিতির নির্বাচন।

এরইমধ্যে রিয়াজ তার মনোনয়নপত্র দাখিল করেছেন। জানা গেছে, জায়েদ-মিশা প্যানেল থেকে রিয়াজ সহ-সভাপতি পদে নির্বাচন করবেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন চলচ্চিত্র নির্মাতা মনতাজুর রহমান আকবর। সব মিলিয়ে ৩টি প্যানেল থেকে ৫৯ জন প্রার্থী নির্বাচনে মনোয়নপত্র দাখিল করেছেন।

এখন যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে। আজ মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। আগামীকাল চূড়ান্ত মনোনয়ন প্রকাশ করা হবে। শিল্পী সমিতির এই নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল ছাড়াও ওমর সানী-অমিত হাসান ও ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা প্যানেল মনোনয়নপত্র জমা দিয়েছে। ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের