,

বদলা নিতে ঘুরছে ওম পুরির আত্মা, দাবি পাক চ্যানেলের

news-image

অনলাইন ডেস্ক : প্রখ্যাত অভিনেতা ওম পুরি প্রয়াত হয়েছেন তিন মাসেরও বেশি সময় হয়ে গেছে। তার মৃত্যুর পরই বোমা ফাটিয়েছিল পাক সংবাদ চ্যানেল বোল। চ্যানেলের দাবি ছিল, তার মৃত্যু স্বাভাবিক নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের যৌথ ষড়যন্ত্রেই খুন হয়েছেন ওম পুরি। এবার আরও একধাপ এগিয়ে অদ্ভুত এক খবর তুলে ধরল তারা। চ্যানেলের সঞ্চালক জানাচ্ছেন, ওম পুরির ভূত ঘুরে বেড়াচ্ছে।

পাকিস্তানের বোল চ্যানেলের সঞ্চালক একটি আধ ঘণ্টার অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন, মুসলিম সম্প্রদায়ের প্রতি সহানুভূতি দেখানোর কারণেই নাকি খুন করা হল ওম পুরিকে। তাদের দাবি, এই চ্যানেলই প্রথমবার জানিয়েছিল যে ওম পুরির মৃত্যু স্বাভাবিক নয়। প্রয়াত অভিনেতার ঘাড়ে চোটের প্রমাণ পাওয়া গেছে। নিজেদের সপক্ষে যুক্তিও খাড়া করেছিল তারা।

যদিও ওম পুরির ময়নাতদন্তের পর মুম্বাই পুলিশও জানিয়েছিল তার মৃত্যু স্বাভাবিক নয়। তবে এবার সব যুক্তি ছাপিয়ে গেল চ্যানেলটি। একটি ভিডিও ক্লিপ তুলে ধরে তারা জানায়, ওম পুরির আত্মা এখনও ঘুরে বেড়াচ্ছে। অজিত দোভালকে খুঁজছে। যার ষড়যন্ত্রেই তার প্রাণ গিয়েছিল। বদলা নিতে চান তিনি। বিখ্যাত অভিনেতাকে নিয়ে এমন ঠাট্টা একেবারেই মেনে নিতে পারেনি ভারতীয় সংবাদমাধ্যম। পাক চ্যানেলের মুখোশ টেনে খুলে দিতে ভিডিও ফুটেজটি খতিয়ে দেখা হয়। আর তারপরই সত্যিটা সামনে আসে। দেখা যায়, ভিডিওর ডানদিকে উপরে জ্বলজ্বল করছে ফুটেজটির দিনক্ষণ। সেটি আসলে ২০১৩ সালের ভিডিও। যেখানে সাদা পাঞ্জাবি পরে এক ব্যক্তিকে অন্ধকারে হেঁটে আসতে দেখা যাচ্ছে। ২০১৭-র জানুয়ারিতে প্রয়াত হয়েছেন ওম পুরি। তাই এই ভিডিওকে সম্পূর্ণ মিথ্যা দাবি করে ভারতীয় সংবাদ মাধ্যম।

কিন্তু ওম পুরির মৃত্যু রহস্য নিয়ে ভারতকে নতুন করে উসকে দিতে কোনও খামতি রাখছে না পাকিস্তান। এর শেষ পর্যন্ত যেতে তারা বোধহয় আরও অনেক কিছুই করবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে