,

মালাইকাকে সুযোগ দিচ্ছেন না সালমান!

news-image

বিনোদন ডেস্ক : তাহলে কি সত্যিই দাবাং এর পরবর্তী সিক্যুয়েলে পর্দায় মুন্নীকে দেখা যাবে না! আপাত সেটাই মনে হচ্ছে। সাবেক ভাবী মালাইকাকে নাকি সুযোগই দিতে চাইছেন না দাবাং হিরো সালমান খান। মূলত আরবাজের সঙ্গে সম্পর্কে কাঁচি পড়াতেই যেন কপাল পুড়েছে মালাইকার। তবে আইটেমে না থাকলেও দাবাং থ্রি-র প্রযোজনায় হয়তো দেখা যাবে মালাইকাকে। অবশ্য সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এখনো কিছু চূড়ান্ত নয়। শেষ মুহূর্তে সালমান চাইলে পর্দায় মুন্নীর বদনাম ফের দেখা যেতে পারে।

সূত্র বলছে, আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই নাকি মালাইকাকে নিয়ে বেশ অসন্তুষ্ট সালমান খান। অনেক চেষ্টা করেও যখন আরবাজের সঙ্গে মালাইকার বিচ্ছেদ আটকাতে পারেননি, তখন থেকেই মেজাজ বিগড়ে আছে ভাইজানের। তা সত্ত্বেও মালদ্বীপে আহিলের জন্মদিনে দেখা গেছে সালমানের এক সময়ের ভাতৃবধূকে।

দাবাং থ্রি-তে আর মালাইকাকে এবার ব্রেক দিতে চান না সালমান। অর্জুন কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, লেট নাইট পার্টি, মালাইকার লাইফস্টাইল কোনওভাবেই পছন্দ ছিল না সালমানের। কিন্তু, সম্পর্কের খাতিরে সেসব বিষয় নিয়ে সব সময় মাথা ঘামাতেন না সালমান কিন্তু, এবার নাকি ভাইজানের ধৈর্যচ্যুতি ঘটেছে। আর তাই মালাইকার কেরিয়ারে আর কোনও ব্রেক দিতে চান না সালমান খান।

বিষয়টি নিয়ে মালাইকাকে প্রশ্ন করা হলে, তিনিও এড়িয়ে যান। শুধু বলেন, তিনি ওই সিনেমার প্রডিউসার, প্রডিউসারই থাকবেন। তবে দর্শক যে প্রযোজক মালাইকাকে নয়, পর্দায় মুন্নীকে চাইছে সেটা কি তারা কেউ বুঝছেন- এমন প্রশ্ন এখন সিনেপোকাদের। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর