,

যুদ্ধের ইঙ্গিত মিলতেই রাশিয়ায় ব্যাপক প্রস্তুতি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কোরিয় উপসাগরে যুদ্ধের ইঙ্গিত পেয়েই রাশিয়া জুড়ে সাজো সাজো রব৷ ক্রেমলিন থেকে বিশেষ নির্দেশ পেতেই মস্কোর আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্ত করা হয়েছে। মস্কোর আকাশে বিশেষ যুদ্ধবিমানের চক্কর কাটা শুরু হয়ে গিয়েছে। রুশ সংবাদ সংস্থা ‘তাস’ এ তথ্য নিশ্চিত করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রালয়ের সূত্র উদ্ধৃত করে ‘তাস’ আরও জানাচ্ছে, বিমান ধংসকারী ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রক্রিয়া সু্ষ্ঠু উপায়ে সম্পন্ন হয়েছে৷ যদিও এ ধরণের সামরিক তৎপরতা নিয়মিত একটি বিষয়৷ রুশ বিমান বাহিনীর হাজারের বেশি সেনা এই মহড়ায় অংশ নিয়েছেন৷ প্রতিকূল পরিস্থিতিতে তীব্র আক্রমণে যাওয়ার লক্ষ্যেই এই অনুশীলন৷ অত্যাধুনিক মোবাইল জ্যামার দিয়ে মস্কোর আকাশকে বেঁধে রাখার পরিকল্পনা করা হয়েছে৷

কোরিয় উপসাগরে যুদ্ধের দামামা বাজছে৷ উত্তর কোরিয়ার বিরুদ্ধে যে কোনও মূল্যে যুদ্ধে জেতার পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ যুদ্ধের জন্য প্রস্তুতি শেষ করেছে ওয়াশিংটন৷ এমনই খবর প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের৷ এসবের মধ্যেই উত্তর কোরিয়ার হুমকি, হামলা হলে প্রবল পারমাণবিক প্রত্যাঘাত হবে৷ কোরিয় উপসাগরের বাড়তে থাকা উত্তাপের মধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে রাশিয়া ও চীনের যুদ্ধ জাহাজ৷ উত্তর কোরিয়ার পরিস্থিতি গভীরভাবে লক্ষ্য করা হচ্ছে বলে জানিয়েছ মস্কো৷ একই বক্তব্য বেইজিংয়েরও।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে