,

এক মাস পড়ার টেবিলে

news-image

বিনোদন প্রতিবেদক : আগামী ১৭ মে পর্যন্ত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে পাওয়া যাবে না কোনো শুটিং সেটে। ক্যামেরার সামনে থেকে ইনস্টাগ্রামে ‘কাজে ব্যস্ত’ বলে কোনো ছবিও পোস্ট করবেন না তিনি। যদি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কোনো স্থিরচিত্র পেয়েও যান, তাহলে বুঝে নিন সেটা পুরোনো ছবি। কারণ ফারিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী এক মাসের জন্য অভিনয় ছেড়ে তিনি মন বসাতে চান পড়ার টেবিলে।

১০ মে ব্রিটিশ স্কুল অব ল থেকে আইন বিষয়ের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেবেন নুসরাত ফারিয়া। পরীক্ষা চলবে ১৭ মে পর্যন্ত। তাই মাসখানেকের জন্য নতুন কোনো ছবির শুটিং করবেন না। ফারিয়া সর্বশেষ বস টু ছবির শুটিং করেছেন। ১৩ এপ্রিল ওই ছবির শুটিং শেষ করে ভারত থেকে দেশে ফেরেন ফারিয়া। এর পরদিনই পয়লা বৈশাখে মুক্তি পায় ফারিয়ার ধ্যাততেরিকি ছবিটি। ছবি মুক্তি উপলক্ষে এই নায়িকা ছবিটির কিছু প্রচারাভিযানেও অংশ নেন। তারপর থেকে ধীরে ধীরে অভিনয়-সংক্রান্ত ব্যস্ততা কমিয়ে আনেন তিনি। প্রস্তুতি নিতে শুরু করেন পরীক্ষার।

ফারিয়া বলেন, ‘এখন অভিনয়ের ব্যস্ততা নেই। নতুন ছবির শুটিং শেষ হয়েছে। নতুন আরেকটি ছবি মুক্তি পেয়েছে। আপাতত একটু অবসরেই আছি। পড়াশোনার জন্য ভালো একটা সময় পেয়েছি। নতুন কোনো ছবির কাজ আপাতত হাতে নিচ্ছি না। পরীক্ষার প্রস্তুতির জন্য পুরো সময়টা দিচ্ছি।’

ফারিয়া জানান, এক মাসের বিরতিতে লেখাপড়ার পাশাপাশি শরীরচর্চা চালিয়ে যাবেন। তিনি বলেন, ‘আগামী ঈদুল আজহার একটি ছবিতে অভিনয়ের কথাবার্তা শুরু হয়েছে। পরীক্ষার পর যদি সেই ছবিতে কাজ করা হয়, তাই সেটা মাথায় রেখেই শরীরচর্চা চালিয়ে যাচ্ছি। নিজেকে পরীক্ষার পরের সময়ের জন্য ফিট রাখতে চাইছি।’ সূ্ত্র: প্রথম আলো

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর