,

কৃষ্ণাঙ্গ বন্দুকধারীর গুলিতে তিন শ্বেতাঙ্গ নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক কৃষ্ণাঙ্গ বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে তিন শ্বেতাঙ্গ নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।

বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার ফ্রেসনোতে এই গুলির ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য, সন্দেহভাজন বন্দুকধারীর নাম কোরি আলী মুহাম্মদ। তিনি ৯০ সেকেন্ডে ১৬টি গুলি ছুড়েছেন।

পুলিশ বলছে, বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পরে একপর্যায়ে তিনি ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করেছেন।
তবে গুলির এই ঘটনাকে ‘হেট ক্রাইম’ হিসেবে সন্দেহ করছে পুলিশ।

গত সপ্তাহে শহরের একটি মোটেলের বাইরে এক নিরস্ত্র নিরাপত্তারক্ষী গুলিতে নিহত হওয়ার ঘটনায় আগে থেকেই আলীর খোঁজ করছিল পুলিশ।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার হওয়া ব্যক্তি একজন আফ্রিকান-আমেরিকান। সামাজিক মাধ্যমে তাঁর তৎপরতায় বোঝা যায়, তিনি একজন শ্বেতাঙ্গবিদ্বেষী। তিনি সরকারবিরোধী মনোভাবও প্রকাশ করেছেন।

গুলিতে হতাহত হওয়া চার ব্যক্তির সবাই শ্বেতাঙ্গ। তাঁদের মধ্য একজন গাড়ির ভেতরে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন।

ফ্রেসনোর পুলিশপ্রধান জেরি ডেয়ার বলেন, সন্দেহভাজন বন্দুকধারী যতটা সম্ভব, ততসংখ্যক মানুষকে হত্যা করতে চেয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের