,

আখাউড়ায় দীর্ঘ আঠার মাস পর বাপ্পি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন

news-image

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় প্রায় দেড় বছর পর অবশেষে বাপ্পি হত্যাকাণ্ড ও লাশ গুমের ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। বাপ্পি মাদক চোরাচালান, ডাকাতির সঙ্গে সংশ্লিষ্ট একটি গ্রুপের সঙ্গে জড়িত ছিল। টাকা আত্মসাৎ করার কারণে ওই গ্রুপের লোকজনই তাকে হত্যা করে। পরে লাশ একটি কবরে গুম করা হয়। ওই গ্রুপের সদস্য ৯ জন। বাপ্পি হত্যাকাণ্ডে বাকি ৮ জনই অংশ নেয়। সোমবার রাতে আটক আলাউদ্দিন পুলিশের কাছে এ ঘটনা স্বীকার করে। মঙ্গলবার সকালে তাকে সঙ্গে নিয়ে বাপ্পির লাশ গুম করে রাখার জায়গাটি চিহ্নিত করতে যায় পুলিশ।  এ ঘটনার পর তার মা মোছাম্মৎ সাজেদা বেগম সাজু বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিআইবি)।
মামলার তদন্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, দীর্ঘ অনুসন্ধানের পর হত্যাকারীদের মধ্যে ইদ্রিস, স্বপন ও সোহরাব নামে ৩ জনকে গ্রেফতার করা হয়। তারা খুনের কথা স্বীকার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী গত সোমবার রাতে আলাউদ্দিন, বাবু, ওয়াসিম ও সেন্টুকে গ্রেফতার করা হয়। থানায় তারা বাপ্পি হত্যাকাণ্ডের কথা স্বীকার করে ঘটনার বর্ণনা দেয়।
ওসি মোশারফ হোসেন তরফদার জানান, মাদক কেনাবেচা ও ডাকাতি করা টাকা-পয়সা জমা রাখত বাপ্পির কাছে। ওই টাকা আত্মসাৎ করায় গ্রুপের অন্যরা তাকে স্বপনের ঘরে হত্যার পরিকল্পনা করে। ২০১৫ সালের ২৬ ডিসেম্বর স্বপন, ইদ্রিস, বাবু, ওয়াসিম, আলাউদ্দিন, সেন্টু, সোহরাব ও রাসেল বাপ্পিকে বালিশচাপা দিয়ে হত্যা করে। বালিশচাপা দেয়ার কাজটি করে আলাউদ্দিন। পরে পাশের হাওড়া নদীর পাড়ে একটি পুরনো কবরে লাশ পুঁতে ফেলে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা