,

গেইল ঝড়ে বেঙ্গালুরুর দ্বিতীয় জয়

news-image

স্পোর্টস ডেস্ক : গেইল ও কোহলি মিলে ম্যাচের নিয়ন্ত্রণ নেনআগের তিন ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন ক্রিস গেইল। মঙ্গলবার সেই চিরচেনা ক্যারিবীয় তারকাকে দেখা গেল। তার ঝোড়ো ইনিংসে ভর করেই গুজরাট লায়ন্সকে ২১ রানে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলে ৬ ম্যাচে নিজেদের দ্বিতীয় জয়ে আট থেকে ছয়ে উঠে এসেছে বিরাট কোহলির দল।

রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে টস জিতে ফিল্ডিং নেয় গুজরাট। আর ১০ হাজার রানের জন্য হন্যে হয়ে থাকা গেইল আগে ব্যাট করার সুযোগ পেয়েই রুদ্রমূর্তি ধারণ করেন। নিজের ৩ নম্বর বলে টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ক্যারিবীয় তারকা। এর পর থেকেই গুজরাট বোলারদের উপর চড়াও হন।

২৩ বলে ৫০ ছোঁয়া গেইল থামেন ১২২ রানের জুটি গড়ে। কোহলি সঙ্গ দেন তাকে। ৩৮ বলে ৫ চার ও ৭ ছয়ে ৭৭ রান করেন গেইল। কোহলি ৭ চার ও ১ চয়ে ৫০ বলে করেন ৬৪ রান। ১৫৮ রানে ২ উইকেট হারানোর পর বেঙ্গালুরু আরও ভয়ঙ্কর হয়ে উঠে ট্রাভিস হেড ও কেদার যাদবের ব্যাটে। ৪.১ ওভারে ৫৪ রানের জুটি গড়েন তারা। ২ উইকেটে ২১৩ রানের শক্তিশালী স্কোরবোর্ড গড়তে তাদের অবদান উল্লেখ করার মতো। হেড ১৬ বলে ৩০ রানে অপরাজিত ছিলেন। সমান বল খেলে ৩৮ রানে অপরাজিত ছিলেন যাদব।

গুজরাটের সামনে ছিল বিশাল লক্ষ্য। চেষ্টা করেছে তারা লড়াই করার। কিন্তু পেরে উঠেনি, ৭ উইকেটে তারা থামে ১৯২ রানে। ব্রেন্ডন ম্যাককালাম যুতসই সূচনা করেন। ৪৪ বলে ২ চার ৭ ছয়ে ৭২ রান করেন নিউজিল্যান্ড তারকা। শেষদিকে ১৬ বলে ২ চার ও ৪ ছয়ে ইশান কিষান উত্তেজনা ফেরান ম্যাচে।

বেঙ্গালুরুর যুজবেন্দ্র চাহাল তিনটি উইকেট নিয়ে গুজরাটের রানের লাগাম টেনে ধরেন। সূত্র- ক্রিকইনফো

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের